Tollywood: টাটা-অম্বানি নন! এবার চাঁদের মাটিতে জমি কিনে নজির গড়লেন শুভ্রজিৎ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাঁদের মাটিতে পৌঁছে গিয়েছে ভারত। চন্দ্রযান ৩ এর সাফল্যে আপ্লূত গোটা বিশ্ব। ভারতবাসীর এই সাফল্যে সামিল হয়েছে সকলে। সারা বিশ্বের মধ্যে প্রথমবার চাঁদের দক্ষিন মেরুতে পা রেখেছে ভারত। চাঁদের মাটিত রোভান নামা মাত্র অশোকস্তম্ভের ছাপ একে দিয়েছে। এবার সেই চাঁদেই জমি কিনলেন শুভ্রজিৎ।

আরও পড়ুনঃ নিন্দুকদের মুখে ছাই দিয়ে লাঞ্চ ডেটে অর্জুন ও মালাইকা, উড়ে গেল বিচ্ছেদের জল্পনা

জাতীয় পুরস্কারজয়ী পরিচালক শুভ্রজিৎ। এর আগে শাহরুখ খান, সুশান্ত সিং রাজপুতরা চাঁদে জমি কিনে রেখেছিলেন। এবার বলিউডের পাশাপাশি টলিউডও সেই কাজ করলেন। পৃথিবীতে জনসংখ্যার জোয়ার। প্রতিনিয়ত বাড়ছে জনসংখ্যা। বিজ্ঞানীদের দাবী আর কিছুবছর পর হয়তো মানুষের জন্য পৃথিবীর জমি কম পড়বে। তবে কি এবার চাঁদে বসতি শুরু করবে মানুষ?

টাটা-অম্বানি নন! এবার চাঁদে জমি কিনলেন এক বাঙালী

সম্প্রতি প্রথম সারির এক সংবাদপত্রকে সাক্ষাৎকারে শুভ্রজিত জানান ‘‘একেবারেই তা নয়। বাস্তবে চাঁদে মালিকানা হয় না। এর মাধ্যমে অন্তত লুনার ইন্টারন্যাশনাল সোসাইটিতে ভারতীয় হিসেবে আমার নাম থাকল।’’ তার পাশাপাশি কিছুটা মজা করেই তিনি বলেন “যেভাবে প্রযুক্তি এগোচ্ছে তাতে আগামীতে চাঁদে বসতি গড়ে উঠতেই পারে। কে বলতে পারে, তাঁর নাতি-পুতিরা হয়তো ওখানেই সংসার করবে!

টাটা-অম্বানি নন! এবার চাঁদে জমি কিনলেন এক বাঙালী

টাটা-অম্বানি নন! এবার চাঁদে জমি কিনলেন এক বাঙালী
টাটা-অম্বানি নন! এবার চাঁদে জমি কিনলেন এক বাঙালী

সামাজিক মাধ্যমে সেই খুশির খবর জানানোর সাথে সাথে লুনার সোসাইটির দেওয়া লুনার সিটিজেনশিপের একটি অফিশিয়াল কাগজও তিনি শেয়ার করেছেন। সেখানে লেখা চাঁদের অক্ষরেখার কাছে শুভ্রজিৎ জমি কিনেছেন। জমির যাবতীয় আইনি কাগজও পেয়ে গিয়েছেন তিনি। তবে এভাবেও কি চাঁদে জমি কেনা সম্ভব? আন্তর্জাতিক মহাকাশ আইন অনুযায়ী চাঁদের ওপর পৃথিবীর কোন দেশেরই অধিকার নেই। তবে ইচ্ছুক ব্যক্তি লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রি সংস্থার সাহায্যে চাঁদে জমি কিনতে পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর