নজরবন্দি ব্যুরোঃ সিনেমা দেখতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল উত্তরপ্রদেশের এক যুবক। নিজের পছন্দের ছবি সানি দেওয়াল-আমিশা প্যাটেল অভিনীত ‘গদর ২’ দেখতেই তিনি প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন। সিনেমা শুরু হওয়ার অপেক্ষা করতে করতেই প্রেক্ষাগৃহের সিঁড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
আরও পড়ুনঃ ‘ছোটা হাতি’, র্যাম্পে হেঁটে বডি শেমিং এর শিকার এনা সাহা
জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম অষ্টক তিওয়ারি। গোটা ঘটনাটির সম্পর্কে জানা গিয়েছে প্রেক্ষাগৃহের সিসি ক্যামেরায় থেকে। পুলিশসুত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যের লখিমপুর খেরিতে। ভিডিওটি সামনে আসা মাত্রই হৈচৈ পরে যায় এলাকায়।

সন্ধে ৭টা বেজে ৫০ মিনিটে ঘটনাটি ঘটেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি যখন প্রেক্ষাগৃহের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যায় সেই সময় আচমকাই তিনি জ্ঞান হারান। এবং সিঁড়িতে পরে যান। তখন সেখানে উপস্থিত বহু মানুষ তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
পছন্দের ছবি আর দেখা হল না, ‘গদর ২’ দেখতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল যুবক

এরপর ওই যুবকের বাড়ির লোকদের প্রেক্ষগৃহের কর্মীরা দ্রুত খবর দেন। এই ঘটনার খবর পাওয়া মাত্রই প্রেক্ষগৃহের কর্মীরা লখিমপুর খেরির পুলিশদের খবর দেন। এরপরই কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেই স্থানে এসে হাজির হন। এবং এই মুহূর্তে পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে। খতিয়ে দেখছে সেখানকার সিসি টিভি ফুটেজও।



