Ena Saha: ‘ছোটা হাতি’, র‍্যাম্পে হেঁটে বডি শেমিং এর শিকার এনা সাহা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এনা সাহা টলিউডের খুব পরিচিত মুখ। তবে টলিউডের কেরিয়ারের তিনি সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। তবে অভিনয়ে ততটা সাফল্য না পেলেও অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নেমেছেন তিনি। নুসরত জাহান ও যশ দাশগুপ্ত ছবি SOS পরিচালনা করেছিলেন এনা সাহা নিজে।

আরও পড়ুনঃ বর্তমান সময়ের আধুনিকাদের কটাক্ষ! ইসরোর মহিলা বিজ্ঞানীদের জয়গান কঙ্গনার কণ্ঠে

সম্প্রতি অভিনেত্রীকে র‍্যাম্পে হাটতে দেখা যায়। যা দেখে কটাক্ষের ঝড় বয়ে যায় তার ওপর। এমনকি তাকে হাতি বলতেও পিছপা হয়নি অনেকে। বেঙ্গালুরুর এক ফ্যাশন শো তেই তাকে দেখা গিয়েছিল। সেখানে বোল্ড লুকে ধরা দিয়েছিলেন তিনি। তবে বেশ কিছু মানুষের তার এই হাটা এবং লুক পছন্দ হলেও বেশির মানুষেরই তা না পসান্দ।

download 1 15

 

এনা সাহা সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন। সেখানে একাধিক কটাক্ষের শিকার হতে হয় তাকে। অনেকে লিখলেন ‘ছোটা হাতি’, কেউ কেউ আবার লিখলেন ‘গলুমলু’, আবার অনেকে কটাক্ষ করে লিখেছিলেন ‘এতো ব়্যাম্প ওয়াকটাই পারে না। অনেকে তো আবার এনাকে নিজের শরীরের যত্ন নেওয়ারও আর্জি জানায়।

‘ছোটা হাতি’, ফের কটাক্ষের শিকার এনা সাহা

images 25

তবে এই প্রথম নয়। এনা বরাবরই নিজের সামাজিক মাধ্যমে একটিভ। নিজের রোজকার জীবনের এবং বিদেশ ভ্রমন থেকে শুরু করে সবকিছু তার অনুরাগীদের সাথে ভাগ করে নেন। ফলে প্রতিনিয়তই তাকে বডি শেমিং এর শিকার হতে হয়। তবে এসব কিছুকে পাত্তা দিতে নারাজ তিনি। এখন তার কাছে অভিনয়ের অফার আসেনা বললেই চলে। ফলে মডেলিং কেই তিনি পেশা হিসেবে নিতে চান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর