নজরবন্দি ব্যুরোঃ যাদের বেতন বাকি পড়ে গিয়েছে, তাদেরও ক্লাসে বসতে দিতে হবে। বন্ধ করলে চলবে না। একথা মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বেসরকারি সব স্কুলগুলোকে এই নির্দেশ দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ।
আরও পড়ুনঃ চাই সরকারি চাকরি, তাই জঙ্গলমহলে বাড়ছে ভুয়ো মাওবাদী, চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
এর আগেও আদালতের তরফে বেসরকারি স্কুলগুলিকে একই নির্দেশ দেওয়া হয়। কিন্তু সে কথা মানেনি স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয় পড়ুয়াদের। নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। বলা হয়, ‘ফি না দিলে স্কুলে ঢুকতে দেওয়া হবে না।’

এমনকী আইনশৃঙ্খলার দোহাই দিয়ে কলকাতার ৫ বেসরকারি স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এবার সেই নোটিস প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত। আদালত জানিয়েছে আগামিকাল থেকেই সব পড়ুয়াকে স্কুলে ঢুকতে দিতে হবে।

বকেয়া সংক্রান্ত বিষয় বিবেচনা করবে বিশেষ যুগ্ম আধিকারিক। আগামী ৬ জুনের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে আদালতে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশি সাহায্য নিতে পারবেন বিশেষ যুগ্ম আধিকারিক।

ফি বকেয়া থাকলেও স্কুলে ঢুকতে দিতে হবে পড়ুয়াদের, জানিয়ে দিল আদালত
আদালতে সব নির্দেশ সব বেসরকারি স্কুলের নোটিশ বোর্ডে ঝোলাতে হবে। সব পক্ষের সব অভিযোগ বিশেষ যুগ্ম আধিকারিকদের জানাতে হবে।



