নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার হিজাবের পক্ষে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্ণাটকের শিবমোগা জেলার ছাত্রীরা। অন্তত ৫৮ জন ছাত্রীকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়া ছাত্রীদের অনির্দিষ্টকালের জন্য স্কুল চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি অন্যান্যদের বিরুদ্ধে ১৪৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ Virat Kohli: ইডেনে তৃতীয় ম্যাচে অনুপস্থিত কোহলি-পন্থ, থাকছেন না শ্রীলঙ্কা সফরেও
একই ঘটনা ঘটেছে কর্ণাটকের টুমকুর জেলাতেও। সেখানে ১৫ জন ছাত্রীদের বিরুদ্ধে ১৪৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। হিজাব পড়ে ঢুকতে না দেওয়ার জন্য টুমকুরের একটি কলেজের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৪০ জন ছাত্রী। এমনকি আন্দোলনস্থল থেকে পদযাত্রা শুরু করে তাঁরা।
যদিও শিবমোগার সাসপেন্ড হওয়ার পরেও ছাত্রীদের কথায়, হিজাব আমাদের অধিকার। আমরা মৃত্যুবরণ করতে রাজি। কিন্তু হিজাবের সঙ্গে আপোষ নয়।
উল্লেখ্য, হিজাবকে কেন্দ্র করে বিতর্ক বাড়তে শুরু করেছে কর্ণাটকজুড়ে। শিক্ষাঙ্গনে হিজাব পড়ে প্রবেশের অনুমতি মেলেনি। শুক্রবার সেই মামলার ষষ্ঠদিনের শুনানি ছিল। শনিবার হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শনিবার মামলার শুনানি রয়েছে।
হিজাবের পক্ষে বিক্ষোভ, হাইকোর্টে চলছে শুনানি

বিতর্কের আবহে টুমকুরের জৈন পিইউ কলেজের অধ্যাপিকা ইস্তফা দিয়েছেন। কলেজে প্রবেশের আগে তাঁকে হিজাব সরাতে বলা হলে ইস্তফা দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, গত তিন বছর ধরে তিনি হিজাব পড়েই অধ্যাপনা করছেন। এই প্রথমবার তাঁকে হিজাব পড়তে বাধা দেওয়া হল।



