নজরবন্দি ব্যুরোঃ এক আশ্চর্যজনক ঘটনায় বিস্মিত গোটা বিশ্ব। সেই ঘটনাটি ঘটালেন দক্ষিণ কোরিয়ার এক ছাত্র। যার মুল্য প্রায় ৯৯ লক্ষ টাকা। যাদু ঘরে ঘুরতে গিয়ে খিদে পেয়ে যায় সেই ছাত্রের। এর পরই খেয়ে ফেলেন সেই লক্ষ মুল্যের কলা। যা দেখে অবাক হয়ে গেছে গোটা বিশ্ব।
আরও পড়ুনঃ কেন বিয়ে হচ্ছেনা! ৫৭ বছর বয়সে অবশেষে নতুন করে আশা দেখছেন ভাইজান!



এর আগে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান। এই বিখ্যাত দামি শিল্পকর্মটি তারই। তিনি একটি দেওয়ালে ব্ল্যাক টেপ দিয়ে কলা আটকে রেখে তার নাম দিয়েছিলেন কমেডিয়ান। যা পরবর্তীকালে এক ব্যাক্তি ৯৯ লক্ষ টাকা দিয়ে কেনেন।



ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলবেলাতে। সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির আর্টের ছাত্র নোহ হুইন-সো পরিদর্শনে বেরিয়েছিল। সেখানে ওই কমেডিয়ানের কলাটি খেয়ে ফেলেন ওই ছাত্র। শুধু তাই নয় কলাটি খেয়ে খোসাটি আবার টেপ দিয়ে আটকে ফেললেন ওই ছাত্র। সমস্ত ঘটনাটিই ক্যামেরাবন্দী করে ছিলেন ওই ছাত্রের বন্ধু। সেটি আবার পরে সামাজিক মাধ্যমে শেয়ার ও করেন তিনি। এরপই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
মিউজিয়ামের দেয়াল থেকে কলা খুলে খেয়ে নিলেন ছাত্র, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলবেলাতে

ছাত্রটি যখন কলা খাচ্ছিল তখন সেই সময় ওই যাদুঘরের নিরাপত্তারক্ষীরা তাঁকে বাঁধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি তখন কারোর কথাই শোনেননি। এরপরই তাঁকে আটক করেন নিরাপত্তারক্ষীরা। পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তার খুব খিদে পেয়েছিল, তাই সে কলাটি খেয়েছিল। সে ভেবেছিল বিষয়টি আরও বেশি আকর্ষণীয় হবে।







