৯ ই সেপ্টেম্বর প্রত্যেক বছর পালিত হবে ‘স্টুডেন্ট -ডে’ ঘোষণা মুখ্যমন্ত্রীর।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৯ ই সেপ্টেম্বর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এইদিন ভার্চুয়াল সভা থেকে নানান পরিকল্পনার কথা ঘোষণা করলেন দলনেত্রী। ছাত্র-ছাত্রীদের জন্য নতুন স্লোগান করবো, লড়বো , বাঁচাবো,জিতবো, হাসবো। এদিন তিনি ঘোষণা করলেন স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ডে এর দিন।তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আগামী বছর থেকে প্রত্যেক বছর রাজ্যে স্টুডেন্ট ডে পালন করা হবে ৯ ই‌ সেপ্টেম্বর। 9 সেপ্টেম্বর বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়ে থাকে।

আরও পড়ুনঃ আনলক ৪ এর আগেই দেশে আক্রান্ত ৭৬ হাজারের বেশি মানুষ, মোট আক্রান্তের সংখ্যা পেরল ৩৪ লক্ষ।

তার বক্তব্য, স্টুডেন্ট স্টুডেন্ট আর আদিবাসীরা আদিবাসী দিবস পালন করবেন এই দিন।এছাড়া করোনা যুদ্ধে পুলিশের ভূমিকা কে শ্রদ্ধা জানাতে ১সেপ্টেম্বর দিনটি পুলিশ দিবস হিসেবে পালন করা হবে। পুলিশদের প্রতি শ্রদ্ধা জানাতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। এছাড়া ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের সম্মান জানানো হবে ব্লকে ব্লকে। তিনি আরো জানান, ১৬ ই সেপটেম্বর কৃষক বঞ্চনার বিরুদ্ধে জমির আলী দাঁড়িয়ে প্রতিবাদ করবেন।মুখ্যমন্ত্রী স্বয়ং কলকাতার কাছাকাছি কোথাও থেকে প্রতিবাদে সামিল হবেন।

এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে সেপ্টেম্বর মাসে পরীক্ষা নেওয়া হবে না। তবে, অফলাইন -অনলাইনে পরীক্ষার সম্ভাবনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। করুণা প্রতিকূল সময় ও কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া নিয়ে UGC নির্দেশিকা জারি করেছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রথমে পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই জানানোর পরেও ফের রাজ্যকে চিঠি পাঠানো হয় জুলাই মাসে। সেই চিঠিতে UGC এর তরফ থেকে বলা হয় পরীক্ষা নিতে হবে। এই প্রসঙ্গে কেন্দ্রকে বিঁধে তিনি বলেন,”পরীক্ষা নিয়ে গায়ের জোরে সিদ্ধান্ত চাপাচ্ছে।

পড়ুয়াদের উপর চাপ দিচ্ছে। পড়ুয়ারা মানসিক দুশ্চিন্তায় আছে। পরীক্ষা নিয়ে চিন্তিত অভিভাবকরাও। কেন্দ্র পড়ুয়াদের কেন বিপদে ফেলছে?” মুখ্যমন্ত্রী এদিন ভার্চুয়াল সভায় স্পষ্ট জানান, রাজ্য সরকার করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের বিপদে ফেলতে চায় না পরীক্ষার বন্দোবস্ত করে। তবে, এহেন পরিস্থিতিতে ভেবে দেখা হচ্ছে অনলাইন- অফলাইনে পরীক্ষা নেওয়া যায় কিনা বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর