আনলক ৪ এর আগেই দেশে আক্রান্ত ৭৬ হাজারের বেশি মানুষ, মোট আক্রান্তের সংখ্যা পেরল ৩৪ লক্ষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যত দিন যাচ্ছে তত বাড়ছে করোনা সংক্রমণ বৃদ্ধির হার। কিছু করেও কিচ্ছু হচ্ছে না। আর কি করা উচিৎ তা নিয়ে চিন্তিত সরকার। এখন পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষ পেরিয়ে গেল। এই মুহূর্তে দেশের সংক্রমণের গতি অন্যান্য দেশের ধরাছোঁয়ার বাইরে।

আরও পড়ুনঃ রাজ্যে আক্রান্তের সংখ্যা কমলো কিছুটা, মৃত্যু ৫৬ জনের।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এই গতিতে সংক্রমণ বাড়তে থাকলে দ্রুত ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে ভারত। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ লক্ষ ৬৩ হাজার ৯৭৩ জন। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৪৭২ জন।ঐ একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ৬৫ হাজারের বেশি মানুষ। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬ লক্ষ ৪৮ হাজার ৯৯৯ জন। মৃত্যু হয়েছে  ১ হাজার ২১ জনের।

সব  মিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ৬২ হাজার ৫৫০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৮ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৬.২৮ শতাংশ। ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা  ৭ লাখ ৭২ হাজার ৪২৪ জন। শুক্রবার কেন্দ্রের এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে দেশের আধা-শহরাঞ্চলগুলি থেকেই কোভিড কেসের সংখ্যা বেশি আসছে।

তবে, সংক্রমণের গতি অস্বাভাবিক হলেও কোভিডে মৃত্যুহার এখনও কম রয়েছে বলেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মোট সংক্রমণের মাত্র ২১.৯০ শতাংশ বর্তমানে অ্যাক্টিভ আক্রান্ত বলে রিপোর্টে দাবি করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন