নজরবন্দি ব্যুরোঃ সামান্য হলেও কমলো রাজ্যে করোনা সংক্রমণ। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য বিভাগের বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ২৯৮২ জন। যা নিয়ে রাজ্যে মোট আক্রান্ত ১ লক্ষ ৫৩ হাজার ৭৫৪ জন মানুষ। তবে সুস্থতার হারও চোখে পরারা মতো। শতাংশের হিসেবে রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৮০% এর বেশি।
আরও পড়ুনঃ ২৫ টাকার বেশি দরে আলু বিক্রি করা যাবে না, জানিয়ে দিল সরকার।


রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৬ হাজার ৩৪৯ জন। এক দিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৫৬ জন।যে ৫৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১১ জন। উত্তর ২৪ পরগনার ১৪ জন। দক্ষিণ ২৪ পরগনার ৩ জন। হাওড়া ৪ জন। হুগলি ২ জন। পশ্চিম বর্ধমান ১ জন। পূর্ব মেদিনীপুর ৩ জন। পশ্চিম মেদিনীপুর ১ জন। বাকুড়া ৩ জন।
বীরভূম ২ জন। নদিয়া ২ জন। মুর্শিদাবাদ ২ জন। মালদা ২ জন। দক্ষিণ দিনাজপুর ১ জন। জলপাইগুড়ি ২ জন। দার্জিলিং ৩ জন।কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৫০০ জনের কিছু কম। উত্তর ২৪ পরগণায় ৫৫৪ জন। অপরদিকে রাজ্যে আজ সুস্থ হয়ে নিজেদের বাড়ি ফিরেছেন ৩ হাজার ২৮৬ জন। একদিনেই ৪২ হাজার ১২১ টি টেস্ট হয়েছে।
বৃহস্পতিবার ছিল ৪২ হাজার ৪৭৪ টি টেস্ট। এটাই ছিল একদিনে রাজ্যে সর্বোচ্চ টেস্ট। এই পর্যন্ত টেস্টের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ লক্ষ ৫৮ হাজার ৭২৮ টি। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ১৯,৫৪১ জন।









