IPL নিয়ে নিজের মন্তব্যের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন স্টেইন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  আইপিএল টাকা সর্বস্ব। ক্রিকেট খেলাটাই ওখানে পিছনে চলে যায়। ২৪ ঘন্টা আগে এমন মন্তব্য করে ঝড় বইয়ে দিয়েছিলেন। ক্রিকেট বিশ্ব কার্যত স্টেইনের মন্তব্য ঘিরে দুভাগ হয়ে গিয়েছিল। তবে সমালোচনা আর পাল্টা চাপেও পড়েছিলেন প্রোটিয়াজ পেসার।শেষপর্যন্ত বিতর্ক এড়াতে মুখ খোলেন প্রোটিয়া পেসার।

আরও পড়ুনঃ দিদির হাত ধরতে পারেন ‘দিদি নং 1’, রচনা’র TMC যোগ নিয়ে জল্পনা তুঙ্গে।

ক্ষমাও চেয়ে নেন। টুইটে আইপিএলের প্রশংসা করে তিনি লেখেন, ‘আইপিএল আমার কেরিয়ারকে অন্য মাত্রা দিয়েছে। অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমি অন্য ক্রিকেট লিগের সঙ্গে কখনওই আইপিএলের তুলনা করতে চাইনি কিংবা এই টুর্নামেন্টকে অপমান করতে চাইনি।

আমার কথায় কারওর খারাপ লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’ কিন্তু ঠিক কি বলেছিলেন ডেল স্টেইন? তিনি বলেছিলেন, “যখন আপনি পিসিএল বা লঙ্কা প্রিমিয়ার লীগে যান, তো সেখানে ক্রিকেটকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। আমি কিছুদিন ধরে এখানে আছি আর আমার ঘরের বাইরে মানুষ এই কারণে আসেন যাতে তারা জানতে পারেন আমি কোথায় আর কত খেলেছি আর আমি ক্রিকেটের মধ্যে দিয়ে কীভাবে এগিয়েছি।

অন্যদিকে যখন আমি আইপিএলে যাই তো এই সবকথা ভুলে যাওয়া হয় আর এই বিষয়ে মনোযোগ দেওয়া হয় যে আইপিএলের এই মরশুমে বা ওই আইপিএল মরশুমের জন্য আপনি কত টাকা পেয়েছেন। ওখানে ক্রিকেটের চেয়ে বেশি টাকাকে গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে এখানে (পিসিএল,লঙ্কা প্রিমিয়ার লীগ) ক্রিকেট নিয়েই কথা হয়”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত