নজরবন্দি ব্যুরো: প্রস্তুত থাকতে হবে সবরকম ভাবে, করোনা মোকাবিলায় আজ জরুরি বৈঠক রাজ্য স্বাস্থ্য কমিশনের। প্রস্তুত থাকতে হবে সবরকম ভাবে, করোনার নতুন স্ট্রেন নিয়ে চিন্তিত রাজ্য স্বাস্থ্য দফতর, সরকারি বেসরকারি সকল হাসপাতাল নিয়ে জরুরি বৈঠক ডেকেছে আজ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ৩৫৩ জন। মৃত্যু হয়েছে ১১৮৫ জনের, যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় হাজার বেশি।
আরও পড়ুনঃ পরিপূরক! কোভিড পজেটিভ বিজেপি প্রার্থী, স্বামীর হয়ে ভোট প্রচারে স্ত্রী।
একদিনে করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ১লক্ষ ১৮ হাজার ৩০২ জনের। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৪৩। তা সত্বেও একাধিক স্থানে চলছে অবাধে মেলা, অনুষ্ঠান এবং রাজনৈতিক কার্যকলাপ। বারবার সতর্ক করার পরেও মানুষ এখনো উদাসীন নিজেদের যাপনে। একাধিক স্থানে মানা হচ্ছে না কোভিড বিধি। স্থানে স্থানে ভিড় বাড়াচ্ছেন মানুষ। এই পরিস্থিতিতে বাংলায় চলছে ২১এর নির্বাচন। নির্বাচন কালে বাংলায় কোভিড চেন ভেঙে সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত গতিতে। নেতা মন্ত্রীদের প্রচারে ভিড় জমছে কাতারে কাতারে। করোনা সতর্ক বিধি অবহেলা করে উদাসীন মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নবান্নের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে একাধিক বিষয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠক হয়েছে কলকাতা পূরসভাতেও।
সিদ্ধান্ত হয়েছে পুনরায় চালু করা হবে সেফ হোম গুলি, এমনকি কলকাতার একাধিক হোটেল কে যুক্ত করা হবে পরিষেবার কাজে, অর্থাৎ একাধিক হোটেলে হবে কোয়ারেন্টাইন সেন্টার। এছাড়া বলা হয়েছিল পয়লা বৈশাখ থেকে করা যাবেনা আর কোনো বড়ো অনুষ্ঠান । করোনা দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় সতর্ক ভাবে তৈরি থাকতে সরকারি এবং বেসরকারি হাসপাতাল গুলিকে নিয়ে আজ সন্ধায় বৈঠক ডেকেছে রাজ্য স্বাস্থ্য কমিশন। আজ সন্ধ্যা ৬টায়, নন্দনে হবে এই বৈঠক। উপস্থিত থাকবেন সরকারি এবং বেসরকারি হাসপাতালে প্রতিনিধিরা।
সূত্রের খবর, যেহারে বাংলায় ছড়াচ্ছে সংক্রমণ, তাতে একেবারে শুরু থেকেই প্রস্তুত থাকতে চাইছে স্বাস্থ্য কমিশন। গত বছরে কোভিডের প্রথম ঢেউয়ের সময় রাজ্যের একাধিক হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই সেগুলিকে আবার নন কোভিডে পরিণত করা হয়েছে। আর তাতেই এই দ্বিতীয় ঢেউয়ে পর্যাপ্ত বেড দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল গুলি। সরকারি বেসরকারি কোনো হাসপাতালেই পাওয়া যাচ্ছেনা বেড। খালি নেই আইসিইউ। সূত্রের খবর, আজকের বৈঠকে মূলত আলোচনা হবে বেড বাড়ানো নিয়ে।
প্রস্তুত থাকতে হবে সবরকম ভাবে, করোনা মোকাবিলায় আজ জরুরি বৈঠক রাজ্য স্বাস্থ্য কমিশনের। এবং বেধে দেওয়া হবে কোভিডের পরীক্ষা থেকে চিকিৎসার রেট। ব্যবস্থা করা হবে এই ভয়াবহ পরিস্থিতিতে কোনো রোগীকে যাতে ফিরে যেতে না হয়। সর্বোপরি দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই সমস্ত রকম ভাবে প্রস্তুত থাকতেই আজকের বৈঠক ডেকেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।



