এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

গত বছর ডিসেম্বর মাসে রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জানুয়ারি মাসে সে বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করে নবান্ন।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত বছর ডিসেম্বর মাসে রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ হাতে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জানুয়ারি মাসে সে বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করে নবান্ন। লোকসভা ভোটের প্রচারে আবার মুখ্যমন্ত্রী জানান, মে মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। আর মঙ্গলবার নবান্নের তরফে আর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, মে নয় এপ্রিল মাস থেকেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা মিলবে। জুলাই মাসে বেতনের সঙ্গেই সেই টাকা যোগ হয়ে যাবে।

আরও পড়ুন: তৃণমূলের পক্ষে ছিল বাম-কং, হতশ্রী ফলাফলের পর বিস্ফোরক নওশাদ

বড়দিনের আবহে সরকারি কর্মচারিদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ ডিসেম্বর পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এ বিষয়ে। সেখানে এও জানানো হয় কারা কারা এই বর্ধিত হারে ডিএ পাবেন।

এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সমস্ত সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী, স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুরনিগম, পুরসভা, স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন প্রাপকরা এই সুবিধা পাবেন। পাশাপাশি বিজ্ঞপ্তিতে এও জানানো হয় যে, রাজ্যপাল এই সিদ্ধান্তকে মান্যতা দিয়েছেন।

এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে ধর্মতলায় মঞ্চ তৈরি করে মাসের পর মাস আন্দোলন করেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। নবান্নে তাঁদের সঙ্গে বেশ কয়েকবার আলোচনাও হয়েছে প্রশাসনের। সব দাবি পূরণ না হলেও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা ভোট মিটতেই একেবারে জামাইষষ্ঠীর প্রাক্কালে সুসংবাদ দিল নবান্ন। মে মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর