নজরবন্দি ব্যুরোঃ ‘দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ’! রাজ্যের রেশন গ্রাহকদের সুবিফধার জন্য এবার আধার নাম্বার সংজুক্তিকরণের কাজে গ্রাহকদের ঘরের দরজায় পৌঁছে যাবে প্রশাসন। মমতা সরকার গত দফায় ক্ষমতায় থাকাকালীনই চালু করেছিল ‘দুয়ারে সরকার’ ভোট কৌশলী প্রশান্ত কিশোরের এই পরিকল্পনা ভোটের আগে যে বিপুল সাফল্য এনেছে তা বলার অপেক্ষা রাখেনা।।
আরও পড়ুনঃ ছন্দপতন! ২৪ ঘন্টায় এক ঝটকায় বাড়লো সংক্রমণের গ্রাফ, কমলো টিকাকরণের গতি


ছোটো খাটো সময়া থেকে বড়ো সময়া রাজ্যবাসীরের ঘরের দরজায়, পাড়ার মোড়ে গিয়ে জেনে এসেছে রাজ্য-প্রশাসন। বাতলে দিয়েছে সমস্যা। মানুষের ঘরের দরজায় পৌঁছে যাওয়ার এই প্রয়াসে এক্সট্রা পয়েন্ট জিতেছে মমতা সরকার। প্রকল্পের ব্যাপক সাফল্যের পর ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষোণা করেছিলেন তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেই তারা চালু করবে ‘দুয়ারে রেশন’ সেই মতো পরিকল্পনাও এগোচ্ছে। রাজ্যসরকার ক্ষমতায় ফিরেই কোভিড আর ইয়াস মোকাবিলার পাশাপাশি রাজ্যবাসীকে আপডেট দিচ্ছে ‘দূয়ারে রেশন’ নিয়ে।
তার মধ্যেই ঘোষোণা করা হল এবার ‘দুয়ারে আধার কার্ড সংযুক্তিকরণ’ করবে রাজ্য সরকার। কেন্দ্র ঘোষণা করেছিলি, এবং তার পরে সুপ্রিম কোর্ট রায় দেওয়ায় এবার থেকে দেশের সকল রেশন গ্রাহককে আধার নাম্বার যুক্ত করতে হবে রেশন কার্ডের সঙ্গে। সর্বোচ্চ আদালতের রায়ের পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বৈঠক করেছেন রাজ্যের প্রাক্তন এবং বর্তমান খাদ্যমন্ত্রীর সঙ্গে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে আগস্টের মধ্যে রেশন কার্ডের সঙ্গে যুক্ত করতে হবে আধার কার্ড নম্বর। তা সম্পন্ন হলে রেশন ডিলারদের কাছে থাকা ই-পাস মেশিনে অনলাইন মারফত যুক্ত হয়ে যাবে গ্রাহকের নাম। যার ফলে গ্রাহকরা রেশন নিলেই সাথে সাথে খাদ্য দফতর জানতে পেরে যাবে গ্রাহকের সমগ্র পরিচয়।ডিটেলস এবং তা যুক্ত হয়ে যাবে কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে।


সেই মতো তোড়জোড় শুরু করেছে রাজ্য খাদ্য দফতর ও। রাজ্যজুড়ে এই যংযুক্তিকরণ সম্পন্ন করার জন্য রাজ্য সরকার গাঁটছড়া বেঁধেছে ‘ওয়েবেল টেকনোলজি লিমিটেড’ এর সঙ্গে। যৌথ ভাবে রাজ্য জুড়ে করবে এই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরের লিঙ্ক। আগামী দু’মাসের মধ্যে রাজ্যের প্রায় সাড়ে ৫ কোটি রেশন গ্রাহকের ঘরের দরজায় গিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করাবে রাজ্য সরকার।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



