ছন্দপতন! ২৪ ঘন্টায় এক ঝটকায় বাড়লো সংক্রমণের গ্রাফ, কমলো টিকাকরণের গতি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছন্দপতন! গত কয়েকমাসের লড়াইয়ের পর ধীরে ধীরে সুস্থ হচ্ছে ভারত। প্রায় তিন মাস পর গতকাল দেশের দৈণিক সংক্রমণ ছিল ৫০ হাজারের বেশ কিছুটা নীচে, কমেছে দৈণিক মৃত্যু মিছিলও। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ নিম্নমুখী হলেও আজ ফের বেড়েছে সংক্রমণের গ্রাফ।

আরও পড়ুনঃ স্পেশাল ট্রেনে উঠতে পারছেন না সাধারণ যাত্রীরা, প্রতিবাদে সোনারপুরে ট্রেন অবরোধ

গতকাল  এক দিনে টিকাকরণে রেকর্ড তৈরি করেছিল ভারত, গত ২৪ ঘন্টায় কমেছে সেই টিকাকরণের গতিও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ হাজার ৮৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন নতুন করে। এই মুহুর্তের পরিসংখ্যান অনুযায়ী ভারতে এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন,৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ১৩৫৮ জন। পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনো পর্যন্ত মোট করোনার বলি ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জন। এদিকে টিকাকরণের নয়া সূচিতে যেখানে একদিনের টিকাকরণে রেকর্ড গড়ে ছিল ভারত, একধাপে অনেকখানি কমে গিয়েছে তাও। এমন পরিস্থিতিতে ২১ জুন টিকাকরণে রেকর্ড গড়েছিল ভারত। প্রথম দিনে দেশে টিকাকরণ হয়েছিল  ৮৬ লক্ষেরও বেশি মানুষের।  কিন্তু পরের দিনই একলাফে তা কমে দাঁড়াল ৫৪.২২ লক্ষে।

ছন্দপতন! ২৪ ঘন্টায় এক ঝটকায় বাড়লো সংক্রমণের গ্রাফ, কমলো টিকাকরণের গতি । এই মুহুর্তে করোনা নিয়ে দেশে চিকিৎসাধীন মোট ৬ লক্ষ ৪৩ হাজার ১৯৪ জন। পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬৮ হাজার ৮১৭ জন। সব্ব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা থেকে মুক্ত হয়েছেন ২ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৮৫৫ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর