মুখ্যমন্ত্রীর কথা রাখেনি রাজ্যপাল, উপাচার্য নিয়োগ মামলায় ‘সুপ্রিম’ নালিশ রাজ্যের

রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি শীর্ষ আদালতে এই অভিযোগ করলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Anand Bose) নামে নালিশ জানাল রাজ্য। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বৈঠকে যে সব সিদ্ধান্তগ্রহণ করা হয়েছিল তার কোনওটাই রাজ্যপাল বাস্তবায়িত করেননি বলে অভিযোগ। রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি শীর্ষ আদালতে এই অভিযোগ করলেন।

আরও পড়ুন: নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হোক, ফের সরব মমতা

দীর্ঘদিন ধরে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চলছে। এরপর সেই মামলায় হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের নির্দেশ ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট কাটাতে হবে। সেই অনুযায়ী গত ডিসেম্বরে বৈঠকেও বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ও রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)

মুখ্যমন্ত্রীর কথা রাখেনি রাজ্যপাল, উপাচার্য নিয়োগ মামলায় 'সুপ্রিম' নালিশ রাজ্যের

জানা যায়, এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপাচার্যদের একটি নামের তালিকা প্রস্তুত করে দেন। সেখানে রাজ্যপাল আশ্বাস দেন, এই তালিকা ধরেই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হবে। এখন, রাজ্যের অভিযোগ, নিজের দেওয়া আশ্বাস পালন করছেন না রাজ্যপাল।

মুখ্যমন্ত্রীর কথা রাখেনি রাজ্যপাল, উপাচার্য নিয়োগ মামলায় 'সুপ্রিম' নালিশ রাজ্যের

মুখ্যমন্ত্রীর কথা রাখেনি রাজ্যপাল, উপাচার্য নিয়োগ মামলায় ‘সুপ্রিম’ নালিশ রাজ্যের

মঙ্গলবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি রাজ্যপালের নামে অভিযোগ জানালেন। অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমানিকে এ বিষয়ে খোঁজ নিতে বলেন। কারণ, তিনিই রাজ্যপালের হয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) সওয়াল করেছিলেন। তবে, বিচারপতি আজও বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ ফেব্রুয়ারি।

মুখ্যমন্ত্রীর কথা রাখেনি রাজ্যপাল, উপাচার্য নিয়োগ মামলায় 'সুপ্রিম' নালিশ রাজ্যের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত