নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হোক, ফের সরব মমতা

Mamata Banerjee: নেতাজির জন্মদিন গোটা দেশেই মর্যাদার সঙ্গে পালিত হয়। তাই ওই দিনটিকে জাতীয় ছুটির দিন ঘোষণা করাই উচিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হোক। আবার দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ জানুয়ারি দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-র তরফ থেকে দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করা হয়।

আরও পড়ুন: ভক্তদের জন্য খুলে গেল রাম মন্দিরের দরজা, রাম লালার দর্শনে উপচে পরা ভিড় অযোধ্যায়

netaji3

অপর দিকে কেন্দ্রীয় সরকার নেতাজি বার্ষিকীকে অন্তর্ভুক্ত করার জন্য ২৩ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে আগে। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পর্যন্ত লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

netaji2

আর এবার ফের একবার সেই দাবি করলেন তিনি। গতকাল পার্ক সার্কাসের সভা থেকে সেই দাবি জানিয়ে তিনি বলেন, “নেতাজির জন্মদিন গোটা দেশেই মর্যাদার সঙ্গে পালিত হয়। তাই ওই দিনটিকে জাতীয় ছুটির দিন ঘোষণা করাই উচিত”। তাছারাও প্রধানমন্ত্রী যাতে ব্যেক্তিগত ভাবে যাতে বিষয়টি দেখেন তার অনুরোধও করেন মুখ্যমন্ত্রী।

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হোক, ফের সরব মমতা

netaji 3

নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তিনি দেশপ্রেম, সাহস, নেতৃত্ব, ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক। নেতাজি বহু প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে আছেন এবং থাকবেন”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন