নজরবন্দি ব্যুরোঃ অবশেষে অক্টোবরের মধ্যেই রাজ্যে কলেজগুলির ফাইনাল পরীক্ষা হবে। এই বিষয়ে আজ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সোমবার কথা হয়েছে ।সু্প্রিম কোর্টের নির্দেশ মতো ইউজিসি নির্দেশিকা মেনে ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টার।
আরও পড়ুনঃ ট্রেন না চলায় আর্থিক অনটন। গায়ে আগুন দিলেন চা-ওয়ালা।


শিক্ষামন্ত্রী-উপাচার্য বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে খবর। প্রসঙ্গত রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তা জানিয়ে দেয়া হয়েছে, যে পদ্ধতিতে তারা পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করেছে, তা সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে নয়।
ইউজিসির সার্কুলারের পরিপন্থী নয় বলেও জানানো হয়েছে। প্রেসিডেন্সি ও ম্যাকাও বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে, তারা নতুন করে আর পরীক্ষা নেবে না। পুরোনো ফলাফল বহাল থাকবে।
তবে যেসমস্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা নানিয়া ফল প্রকাশ করেছে যেমন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, পড়ুয়াদের স্বার্থের কথা বিবেচনা করে নতুন করে কলেজে পরীক্ষা নেওয়ার জন্য আরো একমাস সময় অতিরিক্ত চেয়ে নিয়েছে।










