কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ ট্রেন না চলায় আর্থিক অনটন। শিলিগুড়ির এনজেপী ষ্টেশনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক চা ওয়ালা। জানা গেছে আজ খুব সকালেই ষ্টেশনে চলে আসেন তিনি। তারপরে নিজে চা খেয়ে আশেপাশের কয়েকজনকে চা খাওয়ান। তখন থেকেই বিমর্ষ এবং চিন্তিত ছিলেন তিনি।
আরও পড়ুনঃ লালফৌজের দাদাগিরি রুখে দিল ভারতীয় সেনা।
ট্রেন না চলায় আর্থিক অনটন। গত কয়েক মাস ধরে রেল না চলায় তার বিক্রি একেবারেই হচ্ছিলো না। কাজেই সংসার চলছিলো না তার। ঘনিষ্ঠ কয়েজনকে সে কথা বলেও ছিলেন,ছেলেমেয়েদের পড়াশোনার খরচ যোগাতে পারছিলেন না বলে জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে। আজ সকালে চা বিক্রি করে তিনি পরোটা খেয়ে আত্মহত্যা করতে উদ্যত হন তিনি।
আর পড়ুনঃ চাকরি দেওয়ার নামে টাকা তোলে যুব তৃণমূল! বিস্ফোরক উদয়ন।
সামনে কেউ না থাকায় সহজেই গায়ে আগুন লাগিয়ে দেন তিনি। পরে আশেপাশের লোকেরা তাকে নিয়ে হাসপাতাল ভর্তি করে দেন। পরে তিনি জানান গত কয়েকদিন থেকেই খেতে পাচ্ছিলেন না তিনি এবং তার পরিবার। তাই আজ সকালে তিনি আত্মহত্যা করবার চেষ্টা করেন।বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।



