খরচ কমাতে ৩০ হাজার কর্মী ছাঁটাই করবে SBI, তৈরি স্বেচ্ছা অবসর প্রকল্প!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশের বৃহত্তম ব্যাংক এস বি আই খরচের রাশ টানতে এবার হাঁটতে চলেছে কর্মীসংখ্যা ছাঁটাইয়ের পথে। সূত্রের খবর, পরিকল্পনা করা হচ্ছে আগাম অবসর নেওয়ার সুযোগ-সুবিধা দেওয়া হবে স্টেট ব্যাঙ্কের ৩০ হাজার ১৯০ জন কর্মীকে। জানা গিয়েছে, ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে স্বেচ্ছা অবসর প্রকল্প।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় ৫৮ জনের মৃত্যু রাজ্যে। আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার।

এখন শুধু বাকি চূড়ান্ত সীলমোহর পড়ার।এসবিআই -এ ২০২০ সালের মার্চ পর্যন্ত মোট কর্মী সংখ্যা ছিল ২ লাখ ৪৯ হাজার। পিটিআই সংবাদ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, স্টেট ব্যাংক চাইছে কাট অফ ডেট অনুযায়ী যেসব কর্মীদের কর্মজীবন ২৫ বছর হয়ে গেছে এবং যাদের বয়স প্রায় ৫৫ বছর হয়ে গেছে তাদের বলা হবে আগাম অবসর নেওয়ার কথা।

এই স্বেচ্ছা অবসর প্রকল্প শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে এবং আবেদন করা যাবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আবেদন করার নিয়ম অনুযায়ী এর আওতায় পড়বেন ১৮,৬২৫ জন স্থায়ী কর্মী ও ১১,৫৬৫ জন অফিসার। ব্যাংকের বক্তব্য, নারী কর্মী ও অফিসারদের মধ্যে যদি ৩০ শতাংশ স্বেচ্ছা অবসর প্রকল্প গ্রহণ করেন তবে এস বি আই সংস্থার খরচ বাঁচবে প্রায় ১,৬৬২.৮৬ কোটি টাকা। ২০২০ সালের জুন মাসের বেতন অনুযায়ী এই হিসেব কষা হয়েছে।

স্বেচ্ছায় আগাম অবসর প্রকল্প যারা গ্রহণ করবেন তাদের দেওয়া হবে বাকি থাকা চাকরির মেয়াদের ৫০ শতাংশ বেতন এককালীন। তবে সেটা হবে সর্বোচ্চ ১৮ মাসের বেতনের সমান। এর পাশাপাশি থাকছে তাদের জন্য প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি পেনশন, ও মেডিকেল সুযোগ-সুবিধা। এছাড়াও তারা অবসর নেওয়ার দু’বছর পর আমার ব্যাংকে চাকরির জন্য করতে পারবেন আবেদন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন