শিক্ষক নিয়োগ নিয়ে কি ভাবনা স্কুল শিক্ষা দফতরের? পড়ুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আপারের নিয়োগের কাজ এখনও শেষ করতে পারেনি কমিশন। একাধিক মামলায় এখনও ঝুলে আছে নিয়োগ প্রক্রিয়া। আর এই বিতর্কের মধ্যে সম্প্রতি ফের শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশের খবর ছড়িয়ে পড়ে রাজ্যে। বিভিন্ন জেলার ডিআইরা মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের শূন্যপদের হিসেব নিতে শুরু করার পরে বিকাশ ভবনে গুঞ্জন, শিক্ষক বদলির পাশাপাশি, নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

হবু শিক্ষকরা প্রশ্ন তুলতে থাকেন ফের কি এসএসসির শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে? কিন্তু নতুন করে শিক্ষক নিয়োগের আশায় জল ঢেলে দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর!

Shamim Ahamed Ads

এখনি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বের হওয়ার সম্ভাবনা নেই। এমনটাই জানা গিয়েছে শিক্ষা দফতর সূত্রে।
শূন্যপদের হিসাব চাওয়ার পরেই রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করতে থাকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে। যদিও স্কুল শিক্ষা দফতর থেকে শুক্রবার সাফ জানিয়ে দেওয়া হয়, এই মুহূর্তে শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশের কোনও সম্ভাবনা নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত