নম্বর থাকা সত্ত্বেও নাম নেই তালিকায়! SSC ভবনের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নম্বর থাকা সত্ত্বেও নাম নেই তালিকায়! SSC-র নতুন তালিকা নিয়েও সমস্যা! প্রাপ্ত নম্বর সহ উচ্চ প্রাথমিক নিয়োগের নয়া ইন্টারভিউ তালিকা প্রকাশ করলো কমিশনের। চলতি মাসের ২ তারিখে হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করেন সদ্য প্রকাশিত ইন্টারভিউ লিস্ট।

স্কুল সার্ভিস কমিশন কে নির্দেশ দেন ৭ দিন অর্থাৎ ৯ জুলাই এর মধ্যেই নতুন ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে। এর পরেই গত কাল লিস্ট বেরনোর পরেই আসতে থাকে অভিযোগ। অভিযোগ গুলি ছিল, নতুন যে তালিকা প্রকাশ করেছে কমিশন সেখানে দেখা যাচ্ছে অনেকের নম্বর ঠিক থাকলেও তাদেরকে রিজেক্ট লিস্টে ফেলা হয়েছে।

আরও পড়ুনঃ জট কাটছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে, স্থগিতাদেশ তুলল কলকাতা হাইকোর্ট

আর এই রিজেক্ট লিস্টে ফেলার কারণ হিসেবে দেখানো হয়েছে তাদের কারো মাধ্যমিকের সার্টিফিকেট কারো বা উচ্চ মাধ্যমিকের এডমিট বা অন্য কোন ডকুমেন্টস সঠিকভাবে আপলোড হয়নি। তাই তাদেরকে বাতিলের খাতায় ফেলা হয়েছে। কিন্তু চাকরিপ্রার্থীদের অভিযোগ কমিশন লিখিতভাবে জানিয়েছিল যদি কারো এই রকম সমস্যা হয়ে থাকে তবে সেই চাকরিপ্রার্থীকে তারা ই-মেইল করে জানাবেন তার কি কি ডকুমেন্টস আপলোড হয়নি।

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চাকরি প্রার্থীরা কমিশনের পক্ষ থেকে সেরকম কোন ই-মেইল পাননি। আর আজ শুক্রবার সকাল থেকে সল্টলেকের এসএসসি ভবন ঘেরাও করলেন আবেদনকারীদের একাংশ। যাঁদের নাম নেই ইন্টারভিউ লিস্টে, মূলত তাঁরাই বিক্ষোভ দেখান বলে অভিযোগ। বেলা বাড়তে তা অশান্ত পরিস্থিতি তৈরি করে।

নম্বর থাকা সত্ত্বেও নাম নেই তালিকায়! SSC ভবনের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের

SSC ভবনের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের
SSC ভবনের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের

বিধাননগর পূর্ব থানার পুলিশ গিয়ে এসএসসি ভবনের সামনের এই বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে। তবে এই মামলার শুনানির জন্য আদালতে কমিশনের আধিকারিকরা ব্যস্ত থাকায় বিক্ষোভকারীদের লিখিত অভিযোগ গ্রহণ করেননি বলে জানিয়েছেন তাঁরা।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন