ভোটের আগেই গ্রুপ C–D পরীক্ষা? রাজ্যে বড় সিদ্ধান্তের পথে SSC, জানুন সম্ভাব্য দিনক্ষণ

বিধানসভা ভোটের আগেই গ্রুপ C ও গ্রুপ D নিয়োগের লিখিত পরীক্ষা নিতে প্রস্তুত SSC। মার্চের প্রথম দুই রবিবার পরীক্ষার সম্ভাবনা, আবেদন করেছেন ১৬ লক্ষ পরীক্ষার্থী।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলেই রাজ্যে SSC গ্রুপ C এবং গ্রুপ D নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগেই এই পরীক্ষা সম্পন্ন করতে চাইছে রাজ্য প্রশাসন—এমনই ইঙ্গিত মিলেছে স্কুল শিক্ষা দফতর সূত্রে। নবান্নের সবুজ সংকেত মিললেই পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করবে স্কুল সার্ভিস কমিশন।

সূত্রের খবর, আসন্ন বিধানসভা ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে চাইছে West Bengal School Service Commission (SSC)। সেই লক্ষ্যেই গ্রুপ C ও গ্রুপ D নিয়োগের লিখিত পরীক্ষা আয়োজনের প্রস্তাব পাঠানো হয়েছে নবান্ন-এ। স্কুল শিক্ষা দফতরের তরফে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়েছে।

জানা গিয়েছে, বর্তমানে

  • গ্রুপ C পদে শূন্যপদ: ২,৯৮৯টি

  • গ্রুপ D পদে শূন্যপদ: ৫,৪৮৮টি

এই বিপুল সংখ্যক শূন্যপদ পূরণ করতেই মার্চ মাসের প্রথম দুই রবিবারে লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ মাধ্যমিক–উচ্চমাধ্যমিক শেষ হতেই স্কুলগুলিকেই পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করার ভাবনা।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই দুই নিয়োগ পরীক্ষার জন্য ইতিমধ্যেই প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে

  • গ্রুপ C পদের জন্য আবেদনকারী প্রায় ৮ লক্ষ,

  • গ্রুপ D পদের জন্য আবেদনকারী সাড়ে ৮ লক্ষেরও বেশি

নবান্নের চূড়ান্ত অনুমোদন পেলেই SSC আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।

প্রশাসনিক মহলের মতে, নির্বাচনের আগেই পরীক্ষা সম্পন্ন হলে একদিকে যেমন নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা কমবে, তেমনই লক্ষ লক্ষ পরীক্ষার্থীও মানসিক স্বস্তি পাবেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই পরীক্ষাকে কেন্দ্র করে তাই রাজ্যজুড়ে এখন নতুন করে আশার আলো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর