নজরবন্দি ব্যুরোঃ মেধাতালিকায় নাম থাকলেও চাকরী থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। তাই চাকরীর দাবীতে একটানা ৮৭ দিন ধরে চলছে আন্দোলন। এই নিয়ে তৃতীয়বার। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও চাকরী থেকে বঞ্চিত হচ্ছেন হবু শিক্ষকরা। শহর জুড়ে করোনার কাঁটার মধ্যেও জারি আন্দোলন। আর কতদিন ধর্নায় বসে থাকতে হবে? সুবিচারের আশায় শিক্ষকরা।
আরও পড়ুনঃ SSC: চেয়াম্যানের যোগ্যতা নিয়ে সন্দেহ হাইকোর্টের, তড়িঘড়ি বদলের সুপারিশ


মেধাতালিকা ভুক্ত অথচ চাকরি থেকে বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের অভিযোগ, তাঁরা মেধাতালিকার সামনের দিকে থেকেও চাকরিতে নিয়োগপত্র পাননি। অথচ মেধাতালিকার অনেক পিছনের দিকে থেকেও বহু প্রার্থীকে বেছে বেছে অবৈধভাবে চাকরিতে নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, মেধাতালিকায় কোথাও নাম নেই এমন অনুত্তীর্ণ প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হয়েছে। যার বহু তথ্য প্রমাণ ধর্ণা মঞ্চের শিক্ষক পদপ্রার্থীদের কাছে রয়েছে।
তাঁদের বক্তব্য, তথ্য প্রমাণ-ই কথা বলবে। অবৈধভাবে কেন নিয়োগ করা হল? স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগে ক্রমাগত দুর্নীতি করে চলেছে। মেধাতালিকা ভুক্ত সামনের দিকে থাকা যোগ্য শিক্ষক পদপ্রার্থীদের কেন চাকরিতে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না? রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর ২০১৯ সালে দেওয়া প্রতিশ্রুতি এখনও কেন ই বা কার্যকর হলো না? একগুচ্ছ অভিযোগ বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের।
শহর জুড়ে করোনার কাঁটা, আন্দোলনের হাল ছাড়ছেন না হবু শিক্ষকরা



ইতিমধ্যেই এসএলএসটই নিয়োগের ত্রুটির কারণে রাজ্যকে এসএসসির চেয়ারম্যান বদলের সুপারিশ করে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের তরফে সেই নির্দেশ মেলার পরেই অপসারিত এসএসসির চেয়ারম্যান শুভশঙ্কর সরকার। নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সিদ্ধার্থ মজুমদার।







