নজরবন্দি ব্যুরোঃ অপসারিত এসএসসির চেয়ারম্যান শুভশঙ্কর সরকার। নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সিদ্ধার্থ মজুমদার। চেয়াম্যানের যোগ্যতা নিয়ে সন্দেহ হাইকোর্টের, তারপরেই আদালতের সুপারিশে বদল হল মঙ্গলবার।
আরও পড়ুনঃ বাড়ানো হচ্ছে বিধিনিষেধ, করোনা ঠেকাতে নয়া পদক্ষেপ নবান্নের
উল্লেখ্য, শুভশঙ্করের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে ক্ষুব্ধ ছিল হাইকোর্ট। বর্তমান চেয়ারম্যান শুভশঙ্করের ভুমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত। এসএলএসটি নবম-দশম শ্রেণীর নিয়োগে ত্রুটি ছিল। সেই কারণেই অপসারিত করা হয়েছে তাঁকে। সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা করে আদালত।
চেয়ারম্যানের ভুল এবং আদালতের সুপারিশ সম্পর্কে মুখ্যসচিবকে অবগত করার জন্য হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেয় বিচারপতি তারপরেই মঙ্গলবার অপসারণের প্রক্রিয়া শুরু হয়। এমনকি রাজ্য সরকারের তরফে এবিষয়ে নিজে থেকে উদ্যোগ নেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তড়িঘড়ি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকে নতুন চেয়ারমায়ন পদে সিদ্ধার্থ মজুমদারকে বেছে নেওয়া হয়।
চেয়াম্যানের যোগ্যতা নিয়ে সন্দেহ হাইকোর্টের, নতুন চেয়ারম্যান নিয়োগ

সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক সিদ্ধার্থবাবু। অতীতে কলেজ সার্ভিস কমিশন সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই তাঁর মতো ব্যক্তিকে এনেছে রাজ্য সরকার।



