Shah Rukh Khan: ফের নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন শাহরুখ! পরিচালক কে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাঠান সিনেমার মধ্য দিয়ে বলিউডের কিং খানের প্রায় চার বছর পর প্রত্যাবর্তন হল। যা বক্স অফিসে প্রায় কোটি কোটি টাকা আয় করেছে। শুধু তাই নয় পাঠান শেষ হওয়ার পরেই ‘জওয়ান’ ঝড় আসতে চলেছে। যার ইতিমধ্যে মুক্তির তারিখও ঘোষণা করা হয়ে গেছে। একই বছরে দুটি ছবি পর পর মুক্তি পাওয়াতে আনন্দে আপ্লুত হয়ে রয়েছেন শাহরুখ অনুরাগীরা। এবার ফের আসতে চলেছে আরও একটি নতুন ছবি?

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১১ মে, কি কি ঘটেছিল আজকের দিনে

এর আগে শাহরুখ খানের সিনেমাতে সহ পরিচালকের ভুমিকাতে ছিলেন পুনিত। তবে কি এবার শাহরুখের অভিনীত সিনেমাতে প্রথমবার পরিচালক হিসেবে থাকবে পুনিত! এই ঘটনা ঘিরে ইতিমধ্যে বেজায় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে কি ‘জওয়ান’ শেষ হওয়ার পর ফের নতুন ছবির কাজ শুরু করে দিয়েছে অভিনেতা? এই নিয়ে দর্শক মহলেও শুরু হয়েছে নানা কৌতূহল।

ফের নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন শাহরুখ! কবে হবে শুভমুক্তি 

সব কিছু শুরু হয়েছে পুনিতের একটি পোস্টকে ঘিরে। পরিচালক পুনিত মলহোত্র সম্প্রতি শাহরুখ এর সঙ্গে একটি ছবি পোস্ট করেছে। সেই ছবিটিতে দেখা যাচ্ছে শাহরুখ একটি সাদা শার্ট পরে রয়েছেন এবং তার ওপরে রয়েছে একটা ব্লেজার এবং চোখে রয়েছে রোদ চশমা। তার পাশে দাড়িয়ে রয়েছেন পুনিত।

ফের নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন শাহরুখ! কবে হবে শুভমুক্তি 

ফের নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন শাহরুখ! কবে হবে শুভমুক্তি 
ফের নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন শাহরুখ! কবে হবে শুভমুক্তি 

শুধু তাই নয় এই ছবিটি শেয়ার করার পাশাপাশি পুনিত লিখেছেন “কিছু কিছু দিন থাকে যেগুলি সার্থক হয়। যেমন শাহরুখ খানের সঙ্গে সিনেমার সেটে থাকার আনন্দ আলাদাই। এই লোকটির মোহময় উপস্থিতি চারপাশটা অন্য রকম করে দেয়।” তিনি আরও যোগ করেন “এত সুন্দর এক জন মানুষ হওয়ার জন্য এবং যা যা করেন, সে সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।” যার ফলেই দর্শক মহলে তৈরি হয়েছে জল্পনা তবে কি ফের আসতে চলেছে নতুন ছবি!

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত