নজরবন্দি ব্যুরোঃ অন্যধারার ছবিতে মনযোগী, অভিনেতা দেব। অ্যাকশন হিরো থেকে অভিনেতা দেব হয়ে ওঠার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সঙ্গে হয়ে উঠছেন সফল প্রযোজক। দর্শকের পছন্দকে গুরুত্ব দিয়ে ভালো মানের সিনেমা বাননোর পথে অনেকটাই হেঁটে ফেলেছেন তিনি। চিরাচরিত নায়িকা তালিকা থেকে ছবির জন্য নায়িকা বাছাই করা ছেড়েই দিয়েছেন। ‘ফ্রেশ কন্টেন্ট, ফ্রেশ মুখ’ এমন ভাবনা নিয়ে চলছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস।
দেবের আসন্ন ছবি ‘বাঘাযতীন’ এর জন্য একেবারে আনকোরা নতুন মুখের সন্ধানে ছিলেন প্রযোজক দেব। অবশেষে পেলেন তিনি কাঙ্খিত অভিনেত্রী। কে তিনি? দেবের বিপরীতে অভিনয় করার শিঁকে ছিড়ল কার ভাগ্যে? তা জানতে উৎসাহিত অনেক তরুনী। জানা গেছে, সেই অভিনেত্রীর নাম সৃজলা। নাম শুনেই অবশ্য ভ্রু কুঞ্চিত করেছেন অনেকেই।

‘নায়িকা চাই’, সোশ্যাল মিডিয়ায় ঘোষনা করেছিলেন দেব। তাঁর প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের তরফে নায়িকার খোঁজে কাস্টিং কল করা হয়েছিল। ‘বাঘাযতীন’ ছবিতে দেবের স্ত্রী ইন্দুবালার চরিত্রের জন্য নায়িকা খোঁজা হচ্ছিল। ‘বাঘাযতীন’ ছবিতে বাঘা যতীন অর্থাৎ দেবের স্ত্রী ইন্দুবালার চরিত্রের জন্য নায়িকা খোঁজা হচ্ছিল। নায়িকার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি থেকে ৫ ফুট ৭ ইঞ্চি , বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে, এমন পোর্টফোলিও পাঠানোর জন্য বলা হয়েছিল। কলেজে কলেজে চলেছিল নায়িকা হওয়ার দৌড়। আর তারপরই নাম প্রকাশ্যে ছড়াল জল্পনা। কে এই সৃজলা? টেলিদুনিয়া থেকেই কি আবারও বাছাই হল নায়িকা?
স্বেতার পর নতুন নায়িকা সৃজলা! বাঘাযতীন সিনেমায় দেবের ইন্দুবালাকে নিয়ে ধন্দে নেটদুনিয়া

না! স্বেতার পর এবার আর টেলি দুনিয়া নয়। এই সৃজলা কিন্তু টেলিপাড়ার অভিনেত্রী সৃজলা গুহ নন। এক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই নাকি ভবিষ্যতের নায়িকাকে খুঁজে পেয়েছেন দেব। জানা যাচ্ছে, মেয়েটির নাম সৃজলা দত্ত। দেব যেমনটা চাইছিলেন ঠিক তেমনটাই পেয়েছেন এই সৃজলার মধ্যে। প্রথম অভিনয়ের জন্য তিনি নাকি ওয়ার্কশপও শুরু করে দিয়েছেন। ফলে অরুণ রায় পরিচালিত দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস নিবেদিত ‘বাঘাযতীন’ ইন্ডাস্ট্রিকে দিতে চলেছে এক সম্ভাবনাময় অভিনেত্রীকে।



