Golden Globe Awards: ইতিহাস সৃষ্টি করল ভারতীয় সিনেমা, গোল্ডেন গ্লোব পুরষ্কারে ভূষিত #RRRMovie

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টেলর সুইফটের ‘ক্যারোলিনা’, লেডি গাগার ‘হোল্ড মাই হ্যান্ড’ এবং রিহানার ‘ব্ল্যাক পান্থার, ‘ওয়াকান্ডা ফরএভার’ ছবির গান ‘লিফট মি আপ’ কে দশ গোল দিয়ে ভারতের হাতে এল গোল্ডেন গ্লোব পুরষ্কার। রাজামৌলী পরিচালিত দক্ষিণী ছবি ‘আরআরআর’ এর গান এনে দিল সেই সেরার শিরোপা। বিশ্বের তাবড় তারকাদের মাঝে বিচারকদের মনে জায়গা করে নিল এমএম কিরাভানি, কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের কন্ঠে নাটু নাটু গান। ভারতীয় সময় বুধবার সকালে আরও এক  ইতিহাসের সামনে দাঁড়াল ভারতীয় সিনেমা।

আরও পড়ুনঃSai Pallavi: ধর্মের জন্যই অভিনয় ছাড়তে চলেছেন সাই পল্লবী, সিনেমার জৌলুস ছেড়ে মুক্তির পথ?

ইতিহাস সৃষ্টি করল ভারতীয় সিনেমা, গোল্ডেন গ্লোব পুরষ্কারে ভূষিত দক্ষিণী ছবি #RRRMovie
ইতিহাস সৃষ্টি করল ভারতীয় সিনেমা, গোল্ডেন গ্লোব পুরষ্কারে ভূষিত দক্ষিণী ছবি #RRRMovie

আরআরআর কে  নিয়ে দেশের সীমা অতিক্রম করে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছেন রাজামৌলি। তার দক্ষিনী সিনেমা বাহুবলি যেমন ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছিল,তেমনই আর আর আর নিয়েও বড় স্বপ্নপূরণ হল পরিচালকের। আরআরআর সারা বিশ্বে ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে৷ একাধিক অনুষ্ঠানে প্রচুর সম্মানে ভূষিত হওয়ার পর এবার আমেরিকাতেও ভারতীয় ছবির নামোজ্জ্বল করল আর আর আর।  বেস্ট অরিজিনাল সং- ক্যাটাগরিতে লেডি গাগা, মাভেরিকের মতো সারা বিশ্বের গায়ক-গায়িকাদের গানকে টেক্কা দিল ভারতীয় গান নাটু নাটু।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণী তার সমস্ত কৃতিত্ব তুলে দেন পরিচালকের হাতে। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “এই পুরস্কার আমার ভাই ও ছবির পরিচালক রাজামৌলীর প্রাপ্র্য কারণ ওই আমার উপর বিশ্বাস ও ভরসা রেখেছিল”। শুধু রাজামৌলীই নয়, কীরাবাণী ধন্যবাদ জানিয়েছেন গানটির সঙ্গে যুক্ত সকলকেই। গানটিকে ম্যাজিকাল ও এনার্জিতে ভরপুর করে তুলেছেন রামারাও ও রামচরণ, তাঁদেরও ধন্যবাদ দিয়েছেন সঙ্গীত পরিচালক।

 ইতিহাস সৃষ্টি করল ভারতীয় সিনেমা, গোল্ডেন গ্লোব পুরষ্কারে ভূষিত দক্ষিণী ছবি #RRRMovie

rrr movie

প্রসঙ্গত, ‘বেস্ট পিকচার নন ইংলিশ’ বিভাগেও মনোনয়ন পেয়েছিল এই ছবি। যদিও ওই বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ঐতিহাসিক ছবি ‘আর্জেন্টিনা, ১৯৮৫’। তবে এখানেই আশা ছেড়ে দেননি পরিচালক, অস্কারের মনোনয়ন পেয়েছে  ছবি RRR। ভারতীয় সিনেমার জন্য এবড় গর্বের সময়। দক্ষিণী ছবিই কী হয়ে উঠবে আগামী দিনের ভারতীয় চলচ্চিত্রের বাহক? উল্লেখ্য যে ভারতকে এগিয়ে রাখতে কোণ খামতি রাখছেন না পরিচালক। অনুষ্ঠান মঞ্চেও রাজামৌলি ও তাঁর পরিবার এবং রামচরণ তেজা ও তাঁর পরিবার ভারতীয় পোশাকে নিজেদের সাজিয়েছিলেন। ফলে দেশকে বিশ্বমঞ্চে এগিয়ে দিতে রাজামৌলি যে অন্যতম কাণ্ডারি তা নিয়ে কোন সন্দেহ নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত