Sai Pallavi: ধর্মের জন্যই অভিনয় ছাড়তে চলেছেন সাই পল্লবী, সিনেমার জৌলুস ছেড়ে মুক্তির পথ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রুপালি পর্দায় থেকেও বরাবর সাধারণ জীবনযাপন করেছেন সাই পল্লবী। চাকচিক্যহীন ছিমছাম পোশাকেই গোটা দেশ চেনে তাঁকে। কোনরকম সাজসজ্জা ছাড়াই অনায়াসে ক্যামেরার মুখোমুখি হওয়ার সাহস দেখিয়েছেন তিনি। রঙ্গিন পর্দায় থেকেও বরাবর ছক ভেঙ্গেছেন। তবে এবার তিনি ধারণ করেছেন সাদা শুভ্র যোগিনী বেশ। সম্প্রতি কিছু ধর্মীয় আচারবিধি পালন করতে দেখা যায় তাঁকে। ছোটো থেকেই ভীষণ ধার্মিক এই অভিনেত্রী। ফলে শোনা যাচ্ছে, অভিনয়ে ইতি টানতে চলেছেন তিনি?

আরও পড়ুনঃমার্চেই ফের বিয়ের পিঁড়িতে বসবেন গায়ক দুর্নিবার, শুনেই চটলেন প্রথম স্ত্রী মীনাক্ষী

শেষ ছবি ‘গার্গী’ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। ছবির পাশাপাশি তাঁর অভিনয়ের প্রশংসা করেন সমালোচকরাও। এ ছাড়াও ‘শ্যাম সিংহ রায়’ ছবিতে তাঁর নাচের তারিফ হয়েছে। অভিনয় জীবনের বিপুল খ্যাতি পেয়েও কী সরে যাবেন অভিনেত্রী তাই নিয়ে জল্পনা তুঙ্গে।

ধর্মের জন্যই অভিনয় ছাড়তে চলেছেন সাই পল্লবী, সিনেমার জৌলুস ছেড়ে মুক্তির পথ?
ধর্মের জন্যই অভিনয় ছাড়তে চলেছেন সাই পল্লবী, সিনেমার জৌলুস ছেড়ে মুক্তির পথ?

২০০৩ সালে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন দক্ষিনী ছবিতে । তারপর ডাক্তারির পড়াশোনা চলছিল তার। কিন্তু পড়াশুনা চলাকালীন প্রস্তাব পান সিনেমার। তারপরেই ‘প্রেমাম’ ছবির মাধ্যমেই প্রত্যাবর্তন বড় পর্দায় সাই পল্লবীর। তার পর ব্যাক টু ব্যাক সফল ছবির তালিকা।তবে এর মাঝেও নিজের আত্মপরিচয় ভোলেননি। নিজের রূপ রঙ সৌন্দর্যেই আস্থা রেখেছেন। সম্প্রতি দক্ষিণ ভারতীয় এক ধর্মীয় আচার হেতাই হাবাবা-তে অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে। তার পর থেকেই সাই পল্লবীর অভিনয় ছাড়ার এই জল্পনা জোরদার হয়েছে।

ধর্মের জন্যই অভিনয় ছাড়তে চলেছেন সাই পল্লবী, সিনেমার জৌলুস ছেড়ে মুক্তির পথ?

Sai Pallavi 6

তবে গোপন সূত্রে খবর, ধর্মের জন্য নয়। পুনরায় ডাক্তারি পেশায় ফিরে যাবেন পল্লবী। জর্জিয়া থেকে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তিনি। কোয়েম্বাতুরে নিজের হাসপাতালও রয়েছে তাঁর। এবার সেই বিদ্যাকে কাজে লাগিয়ে মানুষের সেবা করতে চান পল্লবী। নতুন বছরের এই নতুন প্রচেষ্টাকে সফল করতে চলেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন