SFI থেকে সরছেন সৃজন-প্রতীক উর, এবার ব্যাটন কাদের হাতে? নজরে ৫

SFI: সূত্রের খবর, আর ছাত্র সংগঠন সামলাতে চান না সৃজন-প্রতীক উর। বরং তাঁরা ব্যাটন তুলে দিতে চান নতুনদের হাতে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ ৬ বছর ধরে ছাত্র সংগঠনকে সামলিয়েছেন সৃজন ভট্টাচার্য, প্রতীক-উর-রহমান। এবার সে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চলেছেন দু’জনেই। ২০১৭ সাল থেকে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর (SFI) রাজ্য সম্পাদক হিসাবে রয়েছেন সৃজন। এই দুই নবীন নেতার পারফরম্যান্সে খুশি আলিমুদ্দিন। তাই দুই টার্ম দায়িত্বে থাকার পরেও এই জুটিকেই রাখতে চেয়েছিল নেতৃত্ব। কিন্তু, সূত্রের খবর, আর ছাত্র সংগঠন সামলাতে চান না সৃজন-প্রতীক উর। বরং তাঁরা ব্যাটন তুলে দিতে চান নতুনদের হাতে।

আরও পড়ুন: মহুয়ার প্রাক্তন জয় দেহাদ্রাইকে তলব করল CBI, কবে হাজিরার নির্দেশ?

সৃজন, প্রতীক-উর-এর বিকল্প হিসাবে যে নামগুলি উঠে আসছে তাঁরা হলেন, দেবাঞ্জন দে, আকাশ কর, আভাস রায় চৌধুরী, ঋজুরেখ দাশগুপ্ত এবং দীপ্তজিৎ দাস। আরেকটি নামও বেশ জোরদার হতে পারে, তিনি হলেন প্রণয় কার্য্যি। তবে, প্রথম ৫ জনের মধ্যেই কারুর হাতে এসএফআই-এর (SFI) ব্যাটন যেতে পারে বলে আলিমুদ্দিন সূত্রে খবর। কারণ, প্রণয় উত্তরবঙ্গের কোচবিহারের নেতা। তাঁকে লোকসভার আগে সেই অঞ্চল সামলানোর দায়িত্বেই রাখতে পারে বামেরা।

SFI থেকে সরছেন সৃজন-প্রতীক উর, এবার ব্যাটন কাদের হাতে? নজরে ৫
SFI থেকে সরছেন সৃজন-প্রতীক উর, এবার ব্যাটন কাদের হাতে? নজরে ৫

দেবাঞ্জন দে কলকাতা জেলা সংগঠনের সভাপতির দায়িত্ব সামিয়েছেন। সুবক্তা ও সাংগঠনিক কাজে দক্ষ বলেই তিনিই পার্টির অন্দরে পরিচিত। আবার আকাশ কর উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক। তিনি প্রাক্তন বিধায়ক সত্যসেবী করের পুত্র। আকাশও সুবক্তা, সংবাদমাধ্যমে কাজও করেছেন কিছুদিন। অন্যদিকে, আভাস রায় চৌধুরী পূর্ব বর্ধমান জেলার সম্পাদক। পার্টির কাজে জেলেও গিয়েছেন তিনি।

SFI থেকে সরছেন সৃজন-প্রতীক উর, এবার ব্যাটন কাদের হাতে? নজরে ৫

SFI থেকে সরছেন সৃজন-প্রতীক উর, এবার ব্যাটন কাদের হাতে? নজরে ৫

দক্ষিণ ২৪ পরগনার ছাত্রনেতা ঋজুরেখ দাশগুপ্ত দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, প্রাক্তন এক সাংসদের ঘনিষ্ঠ। সুবক্তা। ফলে তাঁর নামও উঠে আসছে। আবার, পেশায় চিকিৎসক দীপ্তজিৎ দাস এসএফআইয়ের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি। পাশাপাশি এসএফআই (SFI) মুখপত্র ‘ছাত্র সংগ্রাম’ পত্রিকার সম্পাদক। এখন, এই পাঁচের মধ্যে কারা দায়িত্বে আসবেন সে কথা আলিমুদ্দিনই জানে।

SFI থেকে সরছেন সৃজন-প্রতীক উর, এবার ব্যাটন কাদের হাতে? নজরে ৫

উল্লেখ্য, সম্প্রতি এসএফআই-এর (SFI) কলকাতা জেলা কমিটিতেও রদবদল করা হয়েছে। দুই মেয়েকে গুরুদায়িত্ব দিয়েছে বামেরা। কলকাতা জেলা সভাপতি হয়েছেন বর্ণনা মুখোপাধ্যায়, সম্পাদকের দায়িত্বে দিধীতি রায়। শোনা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন সৃজন ভট্টাচার্য ও প্রতীক-উর-রহমান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন