Sreelekha Mitra: হাতে পানীয় নিয়ে উদ্দাম নাচ, পার্টির ভিডিও পোস্ট করে ট্রোলের মুখে অভিনেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একসময় বিনোদন জগতের অন্যতম মুখ ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কাজে কর্মে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তবে অভিনেত্রী হিসেবে যতটা জনপ্রিয়, ঠিক ততটাই সোশ্যাল মিডিয়াতেও তার ফলোয়ার কম নেই। সেখানে নিয়মিত প্রতিদিনের আপডেট পোস্ট করে থাকেন তিনি। তবে এখানে শেষ নয়, প্রতিদিনের আপডেট পোস্ট করায় মাঝে সাঝে অনুগামীদের কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এবারেও সেই রকমই এক ঘটনা ঘটল।

আরও পড়ুন: Kolkata Metro: পুজোয় জনজোয়ার মেট্রোয়, ছ’দিনে প্রায় ৬ কোটি টাকা আয়

পার্টির ভিডিও পোস্ট করে ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পুজোয় কেউ মণ্ডপে মণ্ডপে ঘুরে দেবী দুর্গাকে দর্শন করেন, আবার কেউ কেউ পরিবার-বন্ধুদের নিয়ে চুটিয়ে পার্টি করতে পছন্দ করেন। আর ঠিক এই রকমই একটি পার্টির ভিডিও পোস্ট করেই বিপত্তি বাড়ল নায়িকার। মুহূর্তেই মধ্যে ভাইরাল হয়ে গেল ওই ভিডিওটি। একের পর এক কটাক্ষ-ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

হাতে পানীয় নিয়ে উদ্দাম নাচ, কটাক্ষ-ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

জানা গিয়েছে, অভিনেত্রী শ্রীলেখা মিত্র দিন ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। আর সেই ভিডিওতে দেখা যায়, পার্টিতে মজে আছেন অভিনেত্রী শ্রীলেখা। তাঁর সঙ্গে রয়েছেন কাছের মানুষজন। অনেকের হাতেই গ্লাস। নিজেদের মনের খুশিতে নাচ করছেন, আনন্দ করছেন সকলে। অন্যদিকে কেউ কেউ আবার তো আড্ডায় মেতে উঠেছে। এদিকে, ছাদের একধারে সকলের জন্য সাজানো রয়েছে পানীয়ের বোতল।

হাতে পানীয় নিয়ে উদ্দাম নাচ, কটাক্ষ-ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

অন্যদিকে, ভিডিওটিতে শ্রীলেখাকে দেখা যাচ্ছে স্লিভলেস কালো ব্লাউজের সঙ্গে ধুসর শাড়িতে, চোখে চশমা, কানে বড় ঝুমকো, খয়েরি লিপস্টিক। হাতে পানীয়, প্রিয়জনদের সঙ্গে আনন্দে আত্মহারা। যদিওবা সেই ভিডিয়োর ক্যাপশনে কিছুই লেখেননি তিনি। কিন্তু এই পার্টির ভিডিও প্রকাশ্যে আসতেই আপত্তি জানান নেটদুনিয়া ব্যবহারকারীরা। রীতিমত ক্ষুব্ধ হয়ে অনেকেই অনেক কিছু লেখেন সেখানে। একজন লিখেছেন, “মদ গাঁজা প্রোমোট করছেন।” আরেকজন লিখলেন, ‘আসর তো জমে গেছে!”

হাতে পানীয় নিয়ে উদ্দাম নাচ, কটাক্ষ-ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

হাতে পানীয় নিয়ে উদ্দাম নাচ, কটাক্ষ-ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত