Kolkata Metro: পুজোয় জনজোয়ার মেট্রোয়, ছ’দিনে প্রায় ৬ কোটি টাকা আয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: খাতা কলমে শেষ হয়ে গিয়েছে দুর্গাপুজো। তবে এখনো উৎসবের আমেজ বজায় রয়েছে। কিন্তু এই দুর্গা পুজোয় মহালয়া থেকেই মণ্ডপ পরিদর্শনে বেরিয়ে পড়েছিলেন কলকাতা সহ শহরতলীর বাসিন্দার। মেট্রো থেকে ট্রেনে, রাজপথে নেমেছিল জনজোয়ার। আর ভিড়ের কারণে রীতিমত সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন: Mohua Moitra: মহুয়া বিতর্কের জের! BJP সাংসদ ও প্রাক্তন প্রেমিকের বয়ান রেকর্ডের নির্দেশ

তবে পুজোর ওই ৬ দিনেও কলকাতা মেট্রোয় ভিড় ছিল চোখে পড়ার মত। জানা গিয়েছে, পুজোর ওই ছ’দিনে ৬ কোটি টাকা আয় করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সূত্রের খবর, পুজোয় যাত্রী পরিবহণ থেকে মেট্রোর আয় হয়েছে ৬.১২ কোটি টাকা। এর মধ্যে টোকেন এবং স্মার্ট কার্ড বিক্রি ছাড়াও রিচার্জের অঙ্ক রয়েছে বলেও জন্য গিয়েছে।

পুজোয় জনজোয়ার মেট্রোয়, প্রায় ৬ কোটি টাকা আয়

জানা গিয়েছে, এবছর দুর্গাপুজোর পঞ্চমী থেকে দশমীর মধ্যে কলকাতা মেট্রো ৪১ লক্ষ ৬৫ হাজার যাত্রী বহন করেছে। এর মধ্যেই শুধু ৩৯ লক্ষ ৪৬ হাজার ৯৪৫ জন সফর করেছেন উত্তর-দক্ষিণ মেট্রোতেই। তাছাড়াও ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ওই একই সময়ে যাত্রী সংখ্যা ছিল ২ লক্ষ ১৬ হাজার ৫৮১। পঞ্চমী এবং ষষ্ঠী মিলিয়ে জোকা-তারাতলা মেট্রোর যাত্রী সংখ্যা ছিল ১৮০৭।

পুজোয় জনজোয়ার মেট্রোয়, প্রায় ৬ কোটি টাকা আয়

মেট্রো সূত্রের খবর, পুজোর ৬ দিনের মোট আয়ের মধ্যে উত্তর-দক্ষিণ মেট্রো থেকে ৫ কোটি ৭৯ লক্ষ টাকা, ইস্ট-ওয়েস্টের ক্ষেত্রে ৩২.৮৬ লক্ষ টাকা এবং জোকা মেট্রো থেকে ২৬ হাজার ৪৬০ টাকা আয় হয়েছে। তাছাড়াও পুজোর এই কয়েকদিনে যাত্রী পরিবহণের নিরিখে সব চেয়ে বেশি যাত্রী হয়েছে দমদম স্টেশনে। দমদম থেকে যাতায়াত করেছেন ৩ লক্ষ ৮৪ হাজার ৮৫৭ জন।

পুজোয় জনজোয়ার মেট্রোয়, প্রায় ৬ কোটি টাকা আয়

পুজোয় জনজোয়ার মেট্রোয়, প্রায় ৬ কোটি টাকা আয়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত