নজরবন্দি ব্যুরোঃ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় পা মিলিয়েছেন অভিনেত্রী রিয়া সেন, স্বরা ভাস্কর থেকে পূজা ভাট। বলিঊডের একাধিক অভিনেতা অভিনেত্রিকে রাহুল গান্ধীর পাশে হাঁটতে দেখা গেছে। তবে বাংলায় যখন সাগর থেকে পাহাড় জোড়ো যাত্রা সমাগত তখন কি কংগ্রেসের হয়ে দেখা দেবেন কোন বিনোদন জগতের মানুষ? কলকাতার পদযাত্রায় আমন্ত্রণ জানানো হয়েছে বাম মনস্ক অভিনেতাদের। তালিকায় রয়েছে বাদশা মৈত্র ও শ্রীলেখা মিত্রর নাম। তবে কি তাঁদের দেখা যাবে মিছিলে পা মেলাতে?


২ জানুয়ারি কলকাতায় ভারত জোড়োর ‘সাগর থেকে পাহাড়’ পর্বের পদযাত্রা হবে। যাতে প্রদেশ সভাপতি অধীর চৌধুরী ছাড়াও ছিলেন দক্ষিণ ২৪ পরগনার এই অংশের জেলা সভাপতি মনোরঞ্জন হালদার, সৌম্য আইচ রায়, অশোক ভট্টাচার্য, আশুতোষ চট্টোপাধ্যায়, সৌরভ প্রসাদ। সেই পর্বেই সামিল হতে ইতিমধ্যেই আমন্ত্রণ পৌঁছে গিয়েছে শ্রীলেখা, বাদশা, বিমল চক্রবর্তীদের। শুধু তাই নয়, সংযুক্ত মোর্চার কথা মাথায় রেখে থাকতে পারেন বামনেতারাও। কংগ্রেসের এই কমিটির চেয়ারম্যান সাংসদ প্রদীপ ভট্টাচার্য নিজেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে আমন্ত্রণ জানিয়েছেন।

এ নিয়ে প্রদীপবাবু জানান,“রাহুল গান্ধী অখণ্ড ভারতবর্ষের ঐক্যের স্বার্থে সকলকে দলমত নির্বিশেষে শামিল হওয়ার আহ্বান করেছেন। আমরাও সেভাবেই প্রত্যেককে আমন্ত্রণ জানিয়েছি”। রাহুল গান্ধী বিজেপি ও আর এস এসের বিরুদ্ধে গোটা ভারতের মধ্যে সেতু বন্ধন করছেন তার জন্য আহ্বান জানাতে চাইছেন বিরোধী দল গুলিকেও। ফলত, বামনেতারা হয়ত যোগ দিতে পারেন।
কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় আমন্ত্রণ বাদশা শ্রীলেখাকে, কী বললেন বাম-শিল্পীরা



এনিয়ে বাদশা সংবাদ মাধ্যমকে জানান, যে উদ্দেশে এই পদযাত্রা তার সঙ্গে তিনি সহমত। তাই কাজ থাকলেও যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। শ্রীলেখা এবিষয়ে এখনও সিধান্ত নিতে পারেননি ফলে তাঁর উপস্থিতি নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। ইদানিং বিনোদন জগত নিয়ে মুখ খুলছেন তৃণমূল মুখোপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‘আর অন্য কোনও নাম ছিল না? কংগ্রেসের কি নিজেদের একজন ফিল্ম আর্টিস্টও নেই?’’







