Srabanti Chatterjee: খোরপোষের টাকায় বাকি জীবন কাটাতে চান শ্রাবন্তী, সিনেমার অফার না পেয়ে অভিনেত্রীর অন্য পরিকল্পনা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিউড অভিনেত্রী শ্রাবন্তী অভিনয় থেকেও বেশি চর্চায় থাকেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। তিনবার বিবাহবিচ্ছেদ হয়েছে শ্রাবন্তীর। একই ঘটনার পুনরাবৃতি হওয়ার জন্য বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। এবারেও তার ব্যতিক্রম হল না। রোশন সিংহের সঙ্গে ২০২০ সালে তৃতীয় বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিপাড়ার চর্চিত নায়িকা শ্রাবন্তী । বছর ঘুরতে না ঘুরতে বিচ্ছেদ। ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন অভিনেত্রী। দু’বছর ধরে চলছে এই মামলা। যেখানে খোরপোষের টাকায় বাকি জীবন কাটাতে চান শ্রাবন্তী?  উঠেছে নানা প্রশ্ন।

আরও পড়ুনঃ অমিতাভের চোখে তাঁর ছেলেই শ্রেষ্ঠ, খোঁচা দিয়ে বিপাকে তসলিমা, পাল্টা জবাব দিলেন জুনিয়ার বচ্চন

রোশনের আইনজীবি জানিয়েছেন খোরপোষ পিছু মাসিক ৭ লক্ষ টাকা দাবি করেছেন অভিনেত্রী। তিন তিন বারের জন্য বিয়ে করেও কারও সঙ্গেই সংসার করেননি শ্রাবন্তী। বছর ঘুরতে না ঘুরতেই রোশনের সঙ্গেও সম্পর্কের তিক্ততা বাড়ে। আর সেখানেই আবারও জল ঘোলা হতে শুরু করে। বারবার ডিভোর্স নেওয়ার পিছনে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠছে অভিনেত্রীর বিরুদ্ধে। পঁচিশ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দেওয়ার পরও টলি কুইনের হাতে নেই ভাল কাজের অফার, ফলত খোরপোষের টাকা নিয়ে বাকি জীবন কাটাতে চান এমন তীর্যক মন্তব্য করছেন নেটিজেনরা।

খোরপোষের টাকায় বাকি জীবন কাটাতে চান শ্রাবন্তী, সিনেমার অফার না পেয়ে অভিনেত্রীর অন্য পরিকল্পনা?
খোরপোষের টাকায় বাকি জীবন কাটাতে চান শ্রাবন্তী, সিনেমার অফার না পেয়ে অভিনেত্রীর অন্য পরিকল্পনা?

এই জল্পনার উৎস আসলে কিছু দিন আগেই মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে এক মামলা দায়ের করেছিলেন রোশন। রোশনের তরফে দাবি করা হয়েছিল, বিবাহবিচ্ছেদের মামলায় আয় ব্যয়ের যে হিসেব অভিনেত্রী দেখিয়েছিলেন, তাতে অসঙ্গতি ধরা পড়ে। এর পরেই শ্রাবন্তীর বিরুদ্ধে সিপিআরসি ৩৪০ ধারায় মিথ্যে সাক্ষী দেওয়ার অভিযোগে পাল্টা মামলা করেন রোশন। যাকে আইনি পরিভাষায় বলা হয় ‘পারজুরি’। ইতিমধ্যেই আলিপুর আদালতে সেই মামলা গৃহীত হয়েছে। আদালতের তরফে অভিনেত্রীর বিরুদ্ধে সমনও জারি করা হয়েছে। ওই মামলার আগামী শুনানির দিন ধার্য হয়েছে ৯ ফেব্রুয়ারি। ফলে কবে মিটবে রোশন-শ্রাবন্তী বিবাহবিচ্ছেদের মামলা? জল ঠিক কত দূর গড়াবে? তা সময় বলবে।

খোরপোষের টাকায় বাকি জীবন কাটাতে চান শ্রাবন্তী, সিনেমার অফার না পেয়ে অভিনেত্রীর অন্য পরিকল্পনা?

 

এদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই সম্পর্কে রয়াছেন ব্যবসায়ী অভিরূপ। কিন্তু তাঁদের প্রেমের জল্পনায় এখন শিলমোহর দেননি কেউ। অথচ ইনস্টাগ্রামে অভিরূপ লেখেন, “আমার পছন্দের মেয়েকে পাগল হতে হবে। এমন একজনকে হতে হবে যার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলা যায়, আমার জন্য এতটা পাগল আর কেউ হতে পারবে না। যত বেশি পাগলামি আমার জন্য ততই ভাল। আমি এক পাগলিকে ভালবেসেছি।” এখানেই লজ্জায় রাঙা মুখের ইমোজি দিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেন অভিনেত্রী নিজেই। তবে কী চতুর্থ বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী?

খোরপোষের টাকায় বাকি জীবন কাটাতে চান শ্রাবন্তী, সিনেমার অফার না পেয়ে অভিনেত্রীর অন্য পরিকল্পনা?

খোরপোষের টাকায় বাকি জীবন কাটাতে চান শ্রাবন্তী, সিনেমার অফার না পেয়ে অভিনেত্রীর অন্য পরিকল্পনা?
 খোরপোষের টাকায় বাকি জীবন কাটাতে চান শ্রাবন্তী, সিনেমার অফার না পেয়ে অভিনেত্রীর অন্য পরিকল্পনা?

যদিও এর আগেই শ্রাবন্তী জানিয়েছেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে নানান আলোচনা হয়, বিদ্রুপ শোনা যায় আসলে আমার ভালো লাগে না। ওঁরা আমায় নিয়ে কথা বলে আনন্দ পাচ্ছেন, আমি বিনোদন যোগাচ্ছি’ কারণ আমি মনে করি শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটাই হয়’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন