‘আবারও বর চাই নাকি! এবার মহাদেবও বিরক্ত হবেন’, শিবরাত্রি পালন করে কটাক্ষের শিকার শ্রাবন্তী

শুক্রবার রাতে শিবরাত্রি (Shivratri) পালন করতে মন্দিরে যান শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে অভিনেত্রীকে নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করতে দেখা যাচ্ছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তারকাদের ব্যক্তিগর জীবন নিয়ে অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষের কৌতূহল থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তবে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন প্রায়ই চর্চায় উঠে আসে। তিনবার বিয়ে, বিচ্ছেদ সব মিলিয়ে নেটিজেনদের সহজ টার্গেট অভিনেত্রী। গতকাল ছিল শিবরাত্রি। ব্রত পালন করেই ফের একবার কটাক্ষের শিকার হলেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। একটি ভিডিও পোস্ট করতেই ধেয়ে এল নানা কমেন্ট।

'আবারও বর চাই নাকি! এবার মহাদেবও বিরক্ত হবেন', শিবরাত্রি পালন করে কটাক্ষের শিকার শ্রাবন্তী

আরও পড়ুন: এবার টেস্ট ক্রিকেট খেললে পাওয়া যাবে ইনসেন্টিভ, বড় ঘোষণা BCCI-এর

পরনে নীল শাড়ি, হাতে-কানে হালকা অলঙ্কার, চোখে কাজল, কপালে লাল টিপ, সাজ ছিল অল্পই। শুক্রবার রাতে শিবরাত্রি (Shivratri) পালন করতে মন্দিরে যান শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে অভিনেত্রীকে নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করতে দেখা যাচ্ছে। নিয়ম মেনেই শিবলিঙ্গে জল ঢালছেন। ব্যক্তিগত জীবন টেনে এনে শুরু হল আক্রমণ। তিনবার বিয়ের পরও শিবলিঙ্গে জল ঢেলে কী চাইছেন শ্রাবন্তী, উঠতে থাকল এমন প্রশ্ন। কেউ লিখছে, ‘চার নম্বর বিয়ে করতে চলেছেন নাকি?’, কেউ আবার লিখেছেন, ‘আবারও বর চাই আপনার?’, কেউ লিখেছেন, ‘এবার মহাদেবও বিরক্ত হচ্ছেন।’

'আবারও বর চাই নাকি! এবার মহাদেবও বিরক্ত হবেন', শিবরাত্রি পালন করে কটাক্ষের শিকার শ্রাবন্তী
‘আবারও বর চাই নাকি! এবার মহাদেবও বিরক্ত হবেন’, শিবরাত্রি পালন করে কটাক্ষের শিকার শ্রাবন্তী

সম্প্রতি টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) তৃতীয় বিয়ে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছিল। দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ হতে না হতেই ২৬ বছরের ছোট প্রেমিকা শ্রীময়ী চট্টরাজেের সঙ্গে তৃতীয়বার বিয়ে করায় তারকা-বিধায়ককেও (Actor-TMC MLA) নেটিজেনদের নিশানায় আসতে হয়েছিল। নতুন জুটির রিসেপশনে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। সেখানেও তাঁকে কটাক্ষ করা হয়। সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায়।

‘আবারও বর চাই নাকি! এবার মহাদেবও বিরক্ত হবেন’, শিবরাত্রি পালন করে কটাক্ষের শিকার শ্রাবন্তী

'আবারও বর চাই নাকি! এবার মহাদেবও বিরক্ত হবেন', শিবরাত্রি পালন করে কটাক্ষের শিকার শ্রাবন্তী

পরিচালক রাজীব বিশ্বাসের (Director Rajiv Biswas) সঙ্গে অল্প বয়সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। ১৬ বছর সংসার করার পর দাম্পত্য জীবনে চিড় ধরে। রাজীবের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। ভেঙে যায় প্রথম বিয়ে। এরপর জনপ্রিয় মডেল কৃষাণ ব্রজের সঙ্গে দ্বিতীয় বিয়ে, কয়েক মাসের মধ্যেই সেই বিয়েও ভেঙে যায়। তার কয়েক বছর পর পেশায় বিমানকর্মী রোশণ সিংয়ের সঙ্গে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। চুপিচুপি পাঞ্জাবে গিয়ে সম্পূর্ণ পাঞ্জাবি মতে বিয়ে হয়েছিল তাঁদের। কিন্তু তৃতীয় বিয়েও টেকেনি। এক বছর কাটতেই নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন অভিনেত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন