এবার টেস্ট ক্রিকেট খেললে পাওয়া যাবে ইনসেন্টিভ, বড় ঘোষণা BCCI-এর

BCCI: ২০২২-২৩ মরসুম থেকেই ‘টেস্ট ক্রিকেট ইনসেন্টিভ স্কিম’ চালু হতে চলেছে। টেস্ট ম্যাচ খেলার জন্য ম্যাচ পিছু যে ১৫ লাখ টাকা পাওয়া যায়, তার বাইরে এই টাকা দেওয়া হবে।”

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএল কিংবা দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলে রোজগার তো থাকছেই। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় চুক্তি। এর সঙ্গে এবার জুড়ে গেল আরও একটি উদ্যোগ। ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিততেই, টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জন্য আরও আয়ের রাস্তা খুলে দিল বিসিসিআই।

আরও পড়ুন: ইনিংসে হারল ইংল্যান্ড, বাজবল কে উড়িয়ে ৪-১ এ সিরিজ জয় রোহিতদের

bcci1

শনিবার, ৯ মার্চ এমনটাই ঘোষণা করলেন বোর্ড সচিব জয় শাহ। ধর্মশালায় ভারত জেতার পরেই একটি পোস্ট জয় শাহ লেখেন, “পুরুষ দলের ক্রিকেটারদের জন্য ‘টেস্ট ক্রিকেট ইনসেন্টিভ স্কিম’ চালু করতে পেরে আমি খুশি। এতে আমাদের সম্মানীয় ক্রীড়াবিদদের আর্থিক উন্নতি হবে।

agarkar

২০২২-২৩ মরসুম থেকেই ‘টেস্ট ক্রিকেট ইনসেন্টিভ স্কিম’ চালু হতে চলেছে। টেস্ট ম্যাচ খেলার জন্য ম্যাচ পিছু যে ১৫ লাখ টাকা পাওয়া যায়, তার বাইরে এই টাকা দেওয়া হবে।” কেমন হবে এই ইনসেন্টিভ স্কিম?

এবার টেস্ট ক্রিকেট খেললে পাওয়া যাবে ইনসেন্টিভ, বড় ঘোষণা BCCI-এর

test 1

এই স্কিম যদিও মরসুমে চারটির কম খেলা প্লেয়ারদের জন্য থাকছে না। কেউ যদি মরসুমে ৫-৬টি টেস্ট খেলেন, ম্যাচ ফির পাশাপাশি প্রতি ম্যাচে ৩০ লক্ষ টাকা ইনসেনটিভ দেওয়া হবে। আর যাঁরা স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাননি? তাঁরা পাবেন ১৫ লক্ষ টাকার ইনসেনটিভ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত