ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টেও ভারতের জয় জয়কার৷ এদিন ধরমশালাতে ৬৪ রান ও ১ ইনিংসে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া৷ ভারত বনাম ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের ধামাল কামাল পারফরম্যান্স টিম ইন্ডিয়ার৷ প্রথম টেস্টের পর গোটা পাঁচ ম্যাচের সিরিজেই কোথাও দাঁত ফোটাতে পারল না সফরে আসা ইংল্যান্ড দল৷
আরও পড়ুন: টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার হিসেবে ৭০০টি উইকেটের মালিক অ্যান্ডারসন



৮ উইকেটে ৪৭৩ রান থেকে তৃতীয় দিন শুরু করে, স্কোরে অবশ্য খুব বেশি রান যোগ করতে পারেনি টিম ইন্ডিয়া৷ ৪৭৭ রানে প্যাকআপ হয়ে যায়৷ এই জয়ের সঙ্গেই ইংল্যান্ডের ‘বাজবল’-কে ক্লাবস্তরে নামিয়ে ৪-১ ব্যবধানে সিরিজে নাম লেখাল রোহিত শর্মার দল। কেরিয়ারের শততম টেস্ট খেলতে নেমে দুই ইনিংসেই স্পিন ম্যাজিক দেখালেন রবিচন্দ্রন অশ্বিন ।
দ্বিতীয় ইনিংসে অশ্বিন নিলেন ৭৭ রানে ৫ উইকেট। মূলত তাঁর কাছেই নতজানু হয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল সাহেবদের ব্যাটিং। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে শেষ করতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন কুলদীপ যাদব। নিয়েছিলেন ৭২ রানে ৫ উইকেট। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন অশ্বিন। ইংল্যান্ডের কোচ হওয়ার পর এই প্রথম টেস্ট সিরিজ় হারলেন ব্রেন্ডন ম্যাকালাম। ধর্মশালায় প্রথম ইনিংসে ইংল্যান্ড ২১৮ রান করে।



সেই ইনিংসে জ্যাক ক্রলির করা ৭৯ রান ছাড়া কেউই সে ভাবে ক্রিজ়ে দাঁড়াতে পারেননি। ৫৭.৪ ওভারে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। যে পিচে ইংল্যান্ড একটা গোটা দিন ব্যাট করতে পারে না, সেই পিচে ভারত ৪৭৭ রান তুলে দিল। অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল শতরান করেন। তাঁদের ১৭১ রানের জুটি ভারতকে অনেকটা এগিয়ে দেয়।
ইনিংসে হারল ইংল্যান্ড, বাজবল কে উড়িয়ে ৪-১ এ সিরিজ জয় রোহিতদের

বাকি কাজটা সহজ হয়ে যায় তরুণ ব্যাটার সরফরাজ় খান এবং অভিষেক ম্যাচ খেলতে নামা দেবদত্ত পাড়িক্কলের জন্য। এই টেস্ট খেলতে নামার আগেই সিরিজ জিতে গিয়েছিল ভারত। ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। ধরমশালায় জেতার জন্য এবার ব্যবধান বেড়ে দাঁড়াল ৪-১। ফলে এই জয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত আরও ভালো জায়গায় পৌঁছে গেল।







