নজরবন্দি ব্যুরোঃ খাসির মাংস মানে অনেকের কাছে শুধু কষা মাংস বা মাংসের ঝোল। কিন্তু খাসির মাংস দিয়ে কিন্তু আরও অনেক পদ রান্না করা যায়। যেমন ধরুন খাসির মাংসের চর্বির বড়া। কিন্তু কিকরে বানাবেন এই রেসিপি? দেখে নিন এক নজরে। এটি যেমন আপনারা বিকেলের জল খাবারে খেতে পারবেন।
আরও পড়ুনঃ সাদা বা অফ হোয়াইট ডিম অনেক হল, এবার ব্রেকফাস্টে খান গোলাপি ডিম!
উপকরন
খাসির চর্বি
মুসুর ডাল
নুন
হলুদ
পেয়াজ কুচি
লঙ্কা কুচি
গোলমরিচ
আদা

বেকিং সোডা
তেল
চালের গুড়ো
বিকেলের জলখাবারে খান খাসির চর্বির বড়া, দেখুন রেসিপি

প্রণালী
প্রথমে মুসুর ডাল নিয়ে নিন। এরপর সেই ডাল নুন এবং হলুদ দিয়ে ভিজিয়ে রাখুন। এরপর ডাল গুলো ভাল করে বেটে নিন। এরপর সেই ডালের পেস্টের মধ্যে বেশী করে চর্বি মিসিয়ে নিন। তবে চর্বি মেশানোর আগে সেগুলো আগে থেকে ম্যারিনেট করে রাখুন। এরপর তার মধ্যে অল্প করে লঙ্কা, পেয়াজ কুচি করে ভাল করে মিসিয়ে দিন। এরপর এক এক করে বাকি উপকরন গুলো মিসিয়ে ভেজে নিন গরম তেলে। তাহলেই তৈরি হয়ে যাবে খাসির চর্বির বড়া। এরপর অল্প পরিমানে পেয়াজ, লঙ্কা, শসা ভাল করে স্যালাড কেটে সারভ করে নিন।



