ব্যাঙ্ক দুর্নীতি মামলায় স্বস্তি শুভেন্দুর, স্থগিত কাঁথি সমবায় ব্যাঙ্কের স্পেশাল অডিট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ব্যাঙ্ক দুর্নীতি মামলায় স্বস্তি শুভেন্দুর। বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিরোধী দলনেতার একাধিক ব্যাঙ্কের পদ খারিজ নিয়ে উঠে পড়ে লেগেছে শাসক দল। বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে মেদিনীপুরের একাধিক সমবায় ব্যাঙ্ক থেকে। তার মাঝেই আর্থিক দুর্নীতি নিয়ে মামলা করেছিল কাঁথি সমবায় ব্যাঙ্ক।

আরও পড়ুনঃ মমতা থাকবেন দিল্লিতে, তার মাঝেই রাইসিনা হিলসে যাবে বিজেপি

দিন কয়েক আগেই ব্যাঙ্কের ডিরেক্টররা আর্থিক দুর্নীতি সহ একাধিক বেনিয়মের কথা বলে হাইকোর্টে মামলা করেছিলেন। স্পেশ্যাল অডিটের নির্দেশ দিয়েছিল রাজ্য অর্থ দফতর। দুর্নীতিতে নাম জড়িয়েছিল কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দুর। স্বাভাবিক  ভাবেই তাতে বিরোধী দলনেতার ওপর চাপ পড়বে বলেই মনে করেছিল ওয়াকিবহাল মহল। তবে আপাতত ব্যাঙ্ক দুর্নীতি মামলায় স্বস্তি শুভেন্দুর।

ব্যাঙ্ক দুর্নীতি মামলায় স্বস্তি শুভেন্দুর, স্বস্তি ভাই সৌমেন্দুরও। 

কাঁথি কোঅপারেটিভের ডিরেক্টরদের দায়ের করা মামলা আজ উঠেছিল আদালতে। বিচারপরি শম্পা সরকারের এজলাসে হয় ওই মামলার শুনানি। তাতে বিচারপপতির রায় দিয়েছেন আপাতত দরকার নেই কাঁথি সমবায়ের আলাদা হিসেব নিকেশ। এর প্রেক্ষিতে বিচারপতির যুক্তি ব্যাঙ্কের সবরকম অডিট নিয়মিত রিজার্ভ ব্যাঙ্কে পাঠানো হচ্ছে। সুতরাং এখনই দরকার নেই আলাদা অডিট। আজকের রায়ে ব্যাঙ্ক দুর্নীতি মামলায় স্বস্তি শুভেন্দুর বলেই মনে করছেব ওয়াকিবহাল মহল। তবে এর প্রভাব পড়তে পারে ঘুরে রাজ্যের ওপরেও বলেই মত অভিজ্ঞ মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত