নজরবন্দি ব্যুরোঃ মমতা থাকবেন দিল্লিতে টানা ৫ দিন। গতকাল সকাল থেকেই রাজনীতির আঙিনায় এই খবর নিয়ে জল্পনা ছিল জোরদার। হঠাত কেনো রাজধানীতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো, পরিকল্পনা কী, আদেউ কি দেখা করবেন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে?
আরও পড়ুনঃ করোনা কালের মাধ্যমিক, ২০ই জুলাই রেজাল্ট দেবে মধ্যশিক্ষা পর্ষদ


হাজার জল্পনার মাঝেই গতকাল নবান্ন থেকে বৈঠকে মমতা জানিয়েছিলেন তৃতীয় বারের জয়ের পর এখনো যাননি দিল্লি, তাই প্রতিবারের মতো এবারের অধিবেশন কালেই সেখানে যাবেন তিনি। সঙ্গে জানিয়েছিলেন সময় পেলে দেখা করবেন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে। সেই নিয়েও শুরু হএছে জল্পনা, কোন বিষয়ে বৈঠক বসবে মোদি-মমতার।
সূত্রের খবর ২৫-৩০ তারিখ পর্যন্ত মমতা থাকবেন দিল্লিতে, তবে তার মাঝেই দিল্লি যাচ্ছে টিম বঙ্গ বিজেপি। যখন বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন দিল্লিতে তখনই তাঁর সরকারের বিরুদ্ধে সেখানে গিয়েই নালিশ জানাবেন গেরুয়া শিবিরের বিধায়করা। সূত্রের খবর তার জন্য সময় চেয়ে আগামী সপ্তাহে রাষ্ট্রপতির কাছে আবেদনও করেছে বিজেপির পরিষদীয় দল।
মমতা থাকবেন দিল্লিতে, টানা ৫ দিন দিল্লি সফর তৃণমূল সুপ্রিমোর।

বিষয় ভোট পরবর্তী বাংলার হিংসা, তার সঙ্গেই এখন নতুন মুদ্দা মুকুল রায়। আগেই অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন স্পিকারের রায় ঠিক না হলে রাষ্ট্রপতির কাছে যাবেন তাঁরা। আজ ছিল মুকুলের দলত্যাগ ইস্যুর প্রথম শুনানি। তাতে ৪ মিনিটেই কক্ষ ত্যাগ করেন নন্দীগ্রামের বিধায়ক।


পরবর্তী দিন পড়লেও গেরুয়া শিবির সূত্রের খবর এবার এই বিষয়ে দিল্লি যাবেন বিজেপি বিধায়করা। সঙ্গে নালিশ করবেন রাজ্যের পরিস্থিতি নিয়েও। এর আগেও তাঁরা দিল্লি গিয়েছেন একাধিক বার। একাধিক বিধায়ক নালিশ করেছেন বাংলার পরিস্থিতি নিয়ে। তবে মুখ্যমন্ত্রীর দিল্লি থাকাকালীন বিরোধী শিবিরের দিল্লি গিয়ে রাজ্যের পরিস্থিতিতে নিয়ে নালিশ করার পরিকল্পনা তৃণমূল সুপ্রিমোর ওপর একপ্রকার চাপ সৃষ্টি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।







