করোনা কালের মাধ্যমিক, ২০ই জুলাই রেজাল্ট দেবে মধ্যশিক্ষা পর্ষদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা কালের মাধ্যমিক, কিভাবে হবে, কবে হবে, ফলাফলের নিয়ম রচনা সব নিয়ে দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এই করোনার মধ্যে সশরীরে পরীক্ষা নেওয়া কতটা সুরক্ষিত, টিম তৈরি হয়েছিল তার বিশ্লেষণে। সিদ্ধান্ত গিয়েছিল পরীক্ষা না নেওয়ার দিকেই।

আরও পড়ুনঃ স্পিকারের ঘরে মুকুল-শুনানি, ৪ মিনিটেই কক্ষত্যাগ শুভেন্দুর

বলা হয়েছিল নবম শ্রেণির বার্ষিক এবং দশম শ্রেণির স্কুলের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে মাধ্যমিকের মার্কশিট। দ্বাদশ শ্রেণির জন্যও তৈরি হয়েছিল পৃথক নিয়ম। সেই মতো মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে আগামী ২২ জুলাই প্রকাশ পাবে উচ্চমাধ্যমিকের ফল।

করোনা কালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, দুদিনের মাথায় ফল প্রকাশ দশম-দ্বাদশের।

করোনা কালের মাধ্যমিক, ২০ই জুলাই রেজাল্ট দেবে মধ্যশিক্ষা পর্ষদ
করোনা কালের মাধ্যমিক, ২০ই জুলাই রেজাল্ট দেবে মধ্যশিক্ষা পর্ষদ

আর তার ঠিক দুদিন আগেই, অর্থাৎ ২০ জুলাই প্রকাশ পাবে রাজ্যের মাধ্যমিকের ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে ২০ তারিখ সকাল ৯ টায় আনুষ্ঠানিক ফল প্রকাশ করবে পর্ষদ। তার পর সকাল ১০ টা থেকে পাওয়া যাবে ওয়েবসাইটে।  রেজিস্ট্রেশন নাম্বার আর জন্মতারিখ দিলেই দেখা যাবে পরীক্ষার্থীদের ফলাফল।

তৃতীয় বারে ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পরীক্ষা নেওয়া হবে দশম দ্বাদশের। দিনক্ষন ঘোষণার কথাও ঠিক হয়, তবে পরিস্থিতি বিচারে পিছিয়ে যায় করোনা কালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের দিন প্রকাশের ঘোষণা।  এই পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ উচিত কিনা তা জানতে চেয়ে অভিভাবকদের মেইল পাঠানোর কথা বলেন মুখ্যমন্ত্রী। সব দিক বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সশরীরে পরীক্ষা হবে না। বদলে রেজাল্ট তৈরির নয়া পন্থা ভেবেছিল পর্ষদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন