মুকুলের বিধায়ক পদ ঘিরে দোলাচল, স্পিকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনের পরেই বিজেপি থেকে তৃণমূলে ঘর ওয়াপসি হয়েছে কৃষ্ণনগর উত্তরের তৃণমূল বিধায়ক মুকুল রায়ের। দলবদল করলেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তিনি। তাই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবীতে স্পিকারের কাছে আর্জি জানান শুভেন্দু অধিকারীরা। পরে হাইকোর্ট থেকে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। মুকুলের বিধায়ক পদ ঘিরে দোলাচল শুরু হয়। যত দ্রুত সম্ভব মামলা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি সেরে ফেলার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 

আরও পড়ুনঃ Raj Chakraborty : ‘কাপুরুষ’, সায়নী প্রসঙ্গে বিপ্লব দেব কে একহাত নিলেন রাজ

২০২১ এর নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন মুকুল রায়। নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপির একাধিক বৈঠক থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। পরে সকলকে চমকে দিয়ে ১১ জুন সপুত্র তৃণমূলে ঘর ওয়াপসি হয় মুকুল রায়ের। কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তিনি। বরং বসেছিলেন বিরোধী বেঞ্চে। এমনকি পিএসি কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয় মুকুল রায়কে। যা ঘিরে বিবাদ আরও কয়েক ধাপ এগিয়ে যায়।

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবীতে স্পিকারের দ্বারস্থ হব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে এভাবে পিএসির চেয়াম্যানের পদের নিযুক্তিকরণ বেআইনি। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। মুকুল রায়ের দলত্যাগের বিষয়ে স্পিকারকে সিদ্ধান্ত নিতে বলে আদালত। কিন্তু বিধানসভার এক্তিয়ারে হস্তক্ষেপ করবেন না। সাফ জানিয়ে দেয় আদালত। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি।

মুকুলের বিধায়ক পদ ঘিরে দোলাচল, দ্রুত পদক্ষেপের আশ্বাস স্পিকারের 

মুকুলের বিধায়ক পদ ঘিরে দোলাচল, দ্রুত পদক্ষেপের আশ্বাস স্পিকারের 
মুকুলের বিধায়ক পদ ঘিরে দোলাচল, দ্রুত পদক্ষেপের আশ্বাস স্পিকারের

অন্যদিকে গোটা বিষয়টি বিচারাধীন বলে সুপ্রিম কোর্টের দিকে বল ঠেলে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় শুনানি স্থগিত রাখেন তিনি। এদিন সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে স্পিকার বলেন, যত তাড়াতাড়ি আমরা এবিষয়ে পদক্ষেপ করব। মামলার পরবর্তী শুনানি ২২ জানুয়ারি। তার আগে মুকুল রায় কী বিধায়ক পদে থাকবেন? সেবিষয়ে শুরু জল্পনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন