নজরবন্দি ব্যুরোঃ গতকাল ত্রিপুরায় বিতর্কিত মন্তব্য করায় পুলিশের হাতে আটক হন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। যা নিয়ে রীতিমতো উত্তাল পরিস্থিতি তৈরি হয় গোটা আগরতলা চত্বরে। তবে শুধু আগরতলা নয় এবার তাঁর প্রভাব আসে পড়ে কলকাতার বুকে। গতকাল তৃণমূল নেতাদের উপর আক্রমন ও সায়নীর গ্রেফতার প্রসঙ্গে কে সামনে রেখে আজ বিজেপির সদর দফতরে সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস সমর্থকরা।
আরও পড়ুনঃ Job News: NTPC-তে উচ্চপদে নিয়োগ, বেতন ৬০ হাজার


এরপরেই সায়নীর পাশে দাঁড়াতে ও দলীয় কর্মসূচি পালনের জন্য ত্রিপুয়ায় এসে পৌঁছন ঘাসফুলের সাধারন সম্পাদক অভিষেক ব্যানার্জি। তাঁর পৌঁছনর আগেই বোমাতঙ্কের মত পরিস্থিতি তৈরি হয় গোটা বিমানবন্দর চত্বরে। সেই প্রসঙ্গে তিনি বলেন, “বিমানবন্দরে ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে। এসব করে ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানো যাবে না। আমার সঙ্গে শত্রুতা থাকলে আমার গাড়ি উড়িয়ে দিন বোম মেরে। কিন্তু সাধারণ মানুষের উপর কেন এত রাগ?”
যা নিয়ে ইতিমধ্যেই চক্রান্তের আঁচ পাচ্ছেন ঘাসফুলের নেতার। তবে এরই মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এক হাত নেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। পাশাপাশি সায়নী ঘোষের গ্রেফতারী নিয়ে ও নিন্দায় সরব হন তিনি।
‘কাপুরুষ’, সায়নী প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ চক্রবর্তী

নিজের টুইটার থেকে রাজ লেখেন, ” খুনের চেষ্টার অভিযোগে যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষের এই গ্রেপ্তারি ইঙ্গিত দিচ্ছে কাপুরুষ মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন আর ত্রিপুরাতেও ‘খেলা হবে’।” তবে এখানেই শেষ নয় , তিনি আরও বলেন অভিষেক ব্যানার্জি ত্রিপুরা পৌঁছতেই খেলা শুরু হয়ে যাবে”।










