Shovon-Baisakhi: স্বাদে-আহ্লাদে গদগদ শোভন, নিজে হাতে মিষ্টিমুখ করিয়ে দিলেন বৈশাখী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ বাঙালির জামাই ষষ্ঠী। আদরের জামাইকে নিজে হাতে পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়ানোর সুযোগ শাশুড়ি মায়েদের জন্য। এবার শোভনের জন্য জামাই ষষ্ঠী পালন করলেন বৈশাখীর মা। রীতি মেনে সমস্ত আয়োজন। একেবারে নিয়মমাফিক সমস্ত কাজ। স্বাদে-আহ্লাদে গদগদ শোভন, নিজে হাতে মিষ্টিমুখ করিয়ে দিলেন বৈশাখী।

আরও পড়ুনঃ হজরত মহম্মদ-কে নিয়ে কুরুচিকর মন্তব্য, সাসপেন্ড বিজেপি মুখপাত্র নূপুর শর্মা

May be an image of 2 people, people sitting and indoor

এদিন স্যোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে বৈশাখী লিখেছেন, জামাই ষষ্ঠী মানেই মা ষষ্ঠীর পুজো। মায়ের আদেশ মেনে শোভনের জন্য সমস্ত আয়োজন করেছি। মায়ের কাছে শোভন ছেলের থেকেও বেশী।

May be an image of 2 people, food and indoor

ঠিক না থাকলেও সমস্ত আয়োজন মাই করেছে। এমনকি সমস্ত কিছু দেখভাল করেছে নিজেই।

May be an image of 2 people, food and indoor

বাংলায় এই দুই জুটিকে ঘিরে আগেও চর্চা হয়েছে। গত বছরেই দশমীর দিনে ঘটা করে মা দূর্গার সামনে বৈশাখীকে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। পরে তিনি বলেন, সেই সিঁদুর খেলা মোটেই ছেলেখেলা ছিল না।

স্বাদে-আহ্লাদে গদগদ শোভন, জামাই ষষ্ঠীতে নতুন চমক 

স্বাদে-আহ্লাদে গদগদ শোভন, জামাই ষষ্ঠীতে নতুন চমক 
স্বাদে-আহ্লাদে গদগদ শোভন, জামাই ষষ্ঠীতে নতুন চমক

পরে তিনি ভিডিও বার্তায় বলেন, আমি শোভন চট্টোপাধ্যায় ৷ পরিষ্কার করে বলছি, শোভন চট্টোপাধ্যায়ের দুই নয়, বর্তমানে তিন সন্তান ৷ সপ্তর্ষি চট্টোপাধ্যায়, সুহানি চট্টোপাধ্যায় এবং রীণা বন্দ্যোপাধ্যায় ৷ রীণাকে আমি ও বৈশাখী দুজনে মিলেই বড় করে তুলছি ৷ আমি চাই আমার তিন সন্তানই জীবনে প্রতিষ্ঠা পাক ৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত