সন্তানদের কুশিক্ষা দিচ্ছে ব্যাভিচারি রত্না, নিষ্পাপ বৈশাখীর পাশে দাঁড়ালেন চরিত্রবান শোভন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজয়া দশমীতে দুর্গা প্রতিমার সামনে বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন শোভন চট্টোপাধ্যায়। ছবি ভাইরাল হতেই সরগরম হয়ে ওঠে নেটপাড়া। কটাক্ষের বন্যা বয়ে যায়। হুঁশিয়ারি দেন শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। সাফ জানিয়েছেন, আইনানুগ ব্যাবস্থা নেবেন তিনি। পাশাপাশি বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেছেন রক্ষিতা বলে। তা নিয়ে এবার ফুঁসে বৈশাখীর প্রেমিক শোভন। বললেন, সন্তানদের কুশিক্ষা দিচ্ছে ব্যাভিচারি রত্না!

আরও পড়ুনঃ আবার শিরোনামে ‘নারায়ণ’ শোভন, এবার সার্টিফিকেট দিলেন ‘লক্ষ্মী’ রত্না!

শোভনের সিঁদুর ‘কেচ্ছা’ নিয়ে, রত্না বলেছিলেন, ‘‘হিন্দু বিবাহ আইন অনুযায়ী আমি এখনও শোভনের স্ত্রী। তাই ও অন্য কাউকে সিঁদুর পরাতে পারে না।’’ এরপরেই রত্না যোগ করেন, ‘‘স্ত্রী থাকা সত্ত্বেও যদি কেউ অন্য কোনও স্ত্রীলোকের সঙ্গে থাকে, তাহলে ওই স্ত্রীলোককে সমাজ ‘রক্ষিতা’ বলে। রক্ষিতাকে সিঁদুর পরালেই সে স্ত্রী হয়ে যায় না।’’ রত্নার এই মন্তব্য নিয়ে চরম ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন মেয়র। তাঁর কথায়, ‘‘সাত পাকে বাঁধা পড়েও রত্না রক্ষিতা হয়ে গেছে। অথচ বৈশাখী সাত পাকে বাঁধা না পড়েও সম্পর্ক তৈরি হয়েছে।’’

শোভন বৈশাখীর সব খবর পড়তে এখানে ক্লিক করুন!

সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে শোভন বৈশাখীর সিঁদুর খেলার ছবি। শোভন চট্টোপাধ্যায়ের পরনে ছিল নীল পাঞ্জাবি, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পরনে ছিল শোভনের সাথে ম্যাচিং করা নীল শাড়ি। ফুলের মালা দিয়ে খোঁপা বেঁধেছিলেন তিনি। সাবেকিয়ানার ছাপ ছিল দুজনের সাজগোজেই। ক্যামেরার সামনেই ভালবাসা উজাড় করে দিয়ে বৈশাখীর সিঁথিতে মনোজিতের দেওয়া সিঁদুরের ওপর নিজের দেওয়া সিঁদুর চাপিয়ে দেন শোভন। সেই মনোজিত প্রসঙ্গেও মুখ খোলেন বৈশাখী। তোপ দাগেন রত্নাকেও।

তিনি বলেন, “মনোজিতকে যে দিন আমি মন থেকে মুছে ফেলেছিলাম, সে দিনই ওঁর সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। খাতায় কলমে কী সম্পর্ক, তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই।” শোভনের পাশে দাঁড়িয়ে তাঁর হুঙ্কার, “আমাদের এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ না হলে শোভন সেটাকে স্বীকৃতি দিত না। কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয়, তা নিশ্চই সমাজ ঠিক করবে না। অনেক রাজনীতিকের বিবাহ বিচ্ছেদ আর নতুন বিয়ে হয়েছে, তাহলে শোভনের বেলাতেই এত কাদা ছোড়াছুড়ি কেন?”

সন্তানদের কুশিক্ষা দিচ্ছে ব্যাভিচারি রত্না, নিষ্পাপ বৈশাখীর পাশে দাঁড়ালেন চরিত্রবান শোভন।

সন্তানদের কুশিক্ষা দিচ্ছে ব্যাভিচারি রত্না, নিষ্পাপ বৈশাখীর পাশে দাঁড়ালেন চরিত্রবান শোভন।
সন্তানদের কুশিক্ষা দিচ্ছে ব্যাভিচারি রত্না, নিষ্পাপ বৈশাখীর পাশে দাঁড়ালেন চরিত্রবান শোভন।

রত্নাকে হুঁশিয়ারি দিয়ে বৈশাখী জানান, ‘‘উনি যে বাড়িটাতে রয়েছে, সেটা আমি কিনে নিয়েছি। তাহলে রক্ষিতার বাড়িতে আশ্রিতা হয়ে রয়েছেন কেন? পুজোর ছুটি শেষ হলেই বাড়ি ছাড়ার নোটিশ পাঠাব।’’ এদিকে বিজয়া দশমীর দিনেই রনহুঙ্কার দিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন ‘ওঁরা যা পারছে করছে। কিন্তু, ভুলে যাচ্ছে দেশে এখনও আইন রয়েছে। শোভন আইনত এখনও আমার স্বামী। দুর্গা প্রতিমার পেছনে একটা বাঁশ থাকে । আমি সেই বাঁশ। ওঁরা বিয়ের কথা ভাবুক, তারপর আমি দেখছি, আইনত সব পদক্ষেপ নেব।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত