আবার শিরোনামে ‘নারায়ণ’ শোভন, এবার সার্টিফিকেট দিলেন ‘লক্ষ্মী’ রত্না!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবার শিরোনামে ‘নারায়ণ’ শোভন, কলকাতার প্রাক্তন মেয়র কে ‘নারায়ণ’ সার্টিফিকেট দিলেন ‘লক্ষ্মী’ রত্না! কোজাগরী লক্ষ্মীপুজোর দিন নিজেকে ‘লক্ষ্মী’ ও শোভন চট্টোপাধ্যায়কে ‘নারায়ণ’ বলে দাবি করলেন রত্না চট্টোপাধ্যায়। বিজয়া দশমীতে দুর্গা প্রতিমার সামনে বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন শোভন চট্টোপাধ্যায়। ছবি ভাইরাল হতেই সরগরম হয়ে ওঠে নেটপাড়া। কটাক্ষের বন্যা বয়ে যায়। হুঁশিয়ারি দেন শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ কলকাতায় ২৬০ আক্রান্তের মধ্যে ১৬৩ জনের দুটি ডোজ সম্পুর্ন, কাজ করছে না করোনা ভ্যাকসিন!

সাফ জানিয়েছেন, আইনানুগ ব্যাবস্থা নেবেন তিনি। পাশাপাশি বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেছেন রক্ষিতা বলে। তা নিয়ে এবার ফুঁসে বৈশাখীর প্রেমিক শোভন। বললেন, সন্তানদের কুশিক্ষা দিচ্ছে ব্যাভিচারি রত্না! এরই মাঝে নারায়ণ সার্টিফিকেট যেন শোভনের আলাদা প্রাপ্তি। রত্না বলেছেন, ‘‘এই নতুন বাড়িতে আসার পর গত ২১ বছর ধরেই আমি লক্ষ্মীপুজোয় নিজের হাতে সব করে আসছি। আসলে আমিই তো এই বাড়ির মা লক্ষ্মী। শোভনবাবু আমাকে মা লক্ষ্মী করেই এই বাড়িতে নিয়ে এসেছিলেন।’’

তাঁর কথায়,  ‘‘আমি এই বাড়িতেই রয়ে গিয়েছি। আর শোভনবাবু এখান থেকে চলে গিয়েছেন। নারায়ণ তো চলে গেছে, কিন্তু মা লক্ষ্মী এই ঘরেই থেকে গিয়েছে।’’ কদিন আগেই শোভনের সিঁদুর ‘কেচ্ছা’ নিয়ে, রত্না বলেছিলেন, ‘‘হিন্দু বিবাহ আইন অনুযায়ী আমি এখনও শোভনের স্ত্রী। তাই ও অন্য কাউকে সিঁদুর পরাতে পারে না।’’ এরপরেই রত্না যোগ করেন, ‘‘স্ত্রী থাকা সত্ত্বেও যদি কেউ অন্য কোনও স্ত্রীলোকের সঙ্গে থাকে, তাহলে ওই স্ত্রীলোককে সমাজ ‘রক্ষিতা’ বলে। রক্ষিতাকে সিঁদুর পরালেই সে স্ত্রী হয়ে যায় না।’’

আবার শিরোনামে ‘নারায়ণ’ শোভন, এবার সার্টিফিকেট দিলেন ‘লক্ষ্মী’ রত্না!

আবার শিরোনামে 'নারায়ণ' শোভন, এবার সার্টিফিকেট দিলেন 'লক্ষ্মী' রত্না!
আবার শিরোনামে ‘নারায়ণ’ শোভন, এবার সার্টিফিকেট দিলেন ‘লক্ষ্মী’ রত্না!

রত্নাকে হুঁশিয়ারি দিয়ে পাল্টা বৈশাখী জানান, ‘‘উনি যে বাড়িটাতে রয়েছে, সেটা আমি কিনে নিয়েছি। তাহলে রক্ষিতার বাড়িতে আশ্রিতা হয়ে রয়েছেন কেন? পুজোর ছুটি শেষ হলেই বাড়ি ছাড়ার নোটিশ পাঠাব।’’ এদিকে বেহালার সেই বাড়িতেই লক্ষ্মী পুজো করছেন রত্না, বলছেন শোভন আইনত এখনও আমার স্বামী। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন নিজেকে ‘লক্ষ্মী’ ও শোভন চট্টোপাধ্যায়কে ‘নারায়ণ’ বলে দাবি করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত