Sovan-Baisakhi: গ্রহের দোষ কাটাতে মহাদেবকে স্মরণ, ভরা শ্রাবণে একসঙ্গে পুজো দিলেন ‘চিরসবুজ’ শোভন-বৈশাখী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শ্রাবণ মাস মহাদেবের মাস। এই মাসে নাকি শিব ঠাকুরের কাছে যা চাওয়া হয়, তাই পাওয়া যায়। তাই ‘সঙ্গী’ শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে একসঙ্গে রুদ্রাভিষেক করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সাধারণত গ্রহের দোষ কাটাতে এই পুজো করা হয়। আর এই রুদ্রাভিষেকের ছবি কিন্তু নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি বৈশাখী।

আরও পড়ুন: লোকসভায় আমেঠি থেকেই লড়বেন রাহুল, প্রিয়াঙ্কা নিজের ইচ্ছেমতো, জানাল কংগ্রেস

ছবিতে দেখা গিয়েছে, রুদ্রাভিষেকে সাদা পাঞ্জাবি পরেছেন শোভন, অন্যদিকে, বৈশাখীর পরনে লাল সাদা শাড়ি। দু’জনেই নিষ্ঠা ভরে পুজো দিয়েছেন শিবকে। বৈশাখী জানিয়েছেন, তাঁদের পাশের বাড়িতে রুদ্রাভিষেকের আয়োজন করা হয়েছিল। সেখানেই অংশ নিয়েছিল গোটা পরিবার। উপস্থিত ছিল বৈশাখী কন্যা মহুলও।

গ্রহের দোষ কাটাতে মহাদেবকে স্মরণ, ভরা শ্রাবণে একসঙ্গে পুজো দিলেন ‘চিরসবুজ’ শোভন-বৈশাখী!

রুদ্রাভিষেকে অংশ নেওয়ার পাশাপাশি মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন শোভন-বৈশাখী। জনপ্রিয় জুটিতে শিবলিঙ্গে দুধ ঢেলেও এসেছেন। বরাবরের মত এইদিনও তাঁদের পোশাকে দেখা গেল রঙ মিলান্তি। আপাতত তাদের ছবিতে ছয়লাপ হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজনীতি থেকে দূরে থেকেও সংবাদের শিরোনামে থাকতে বরাবরই নতুন নতুন উদ্যোগ নেন এই জুটি।

গ্রহের দোষ কাটাতে মহাদেবকে স্মরণ, ভরা শ্রাবণে একসঙ্গে পুজো দিলেন ‘চিরসবুজ’ শোভন-বৈশাখী!
গ্রহের দোষ কাটাতে মহাদেবকে স্মরণ, ভরা শ্রাবণে একসঙ্গে পুজো দিলেন ‘চিরসবুজ’ শোভন-বৈশাখী!

গ্রহের দোষ কাটাতে মহাদেবকে স্মরণ, ভরা শ্রাবণে একসঙ্গে পুজো দিলেন ‘চিরসবুজ’ শোভন-বৈশাখী! 

গ্রহের দোষ কাটাতে মহাদেবকে স্মরণ, ভরা শ্রাবণে একসঙ্গে পুজো দিলেন ‘চিরসবুজ’ শোভন-বৈশাখী!
গ্রহের দোষ কাটাতে মহাদেবকে স্মরণ, ভরা শ্রাবণে একসঙ্গে পুজো দিলেন ‘চিরসবুজ’ শোভন-বৈশাখী!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন