নজরবন্দি ব্যুরো: গত বুধবার নন্দীগ্রামে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দেওয়ার পর সেখানেই জনসংযোগ মূলক কর্মসূচী চলার সময় আচমকাই আঘাত লাগে। প্রাথমিক ভাবে তিনি জানিয়েছিলেন কয়েকজন ধাক্কা দেয় তাঁকে। বিরোধীদের চক্রান্ত ভাবছে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরাও।
আরও পড়ুনঃ ভরসার হাত! পিসি শাশুড়িকে দেখতে SSKM-এ রুজিরা।
এই অবস্থায় পায়ে অসহ্য যন্ত্রণা নিয়ে SSKM এ নিয়ে আসা হয়েছিল তাঁকে। তারপর থেকে একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়, আপাতত অবস্থা স্থিতিশীল হলেও পায়ের পাতায় চিড় ধরেছে। এই অবস্থাই এবার তাঁকে দেখতে যাবার ইচ্ছে প্রকাশ করলেন সৌরভ গাঙ্গুলী।
এদিন ইডেন থেকে বেরনোর সময় সাংবাদিকদের তিনি বলেন ‘আমি উনাকে দেখতে যাব’। কিন্তু কবে যাবেন সেটা নিয়ে কিছু জানাননি মহারাজ। প্রসঙ্গত অতীতে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন হাসপাতালে ভর্তি ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে গিয়েছিলেন।



