নজরবন্দি ব্যুরোঃ BJP-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সৌরভ, ডেপুটি শুভেন্দু! চমকে গেলেন? না চমকানোর কিছুই নেই এই দাবি করেছেন খোদ বিজেপির রাজ্যস্তরের নেতা। সৌরভ নিয়ে জল্পনার আবহে কদিন আগে দিলীপ ঘোষ ট্যুইট করে জানিয়েছিলেন, “আমি অত্যন্ত গর্বিত যে আমি রাজ্য সভাপতির দায়িত্বে থাকাকালীন পাঁচজন মুখ্যমন্ত্রীর মুখ তৈরি হয়েছে।” এর পরেই রাজনৈতিক মহলে শুরু হয় চর্চা। আর এবার সব প্রতীক্ষার অবসান হতে চলেছে ৭ই ফেব্রুয়ারি।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় শুয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের! হুলুস্থুল কালীঘাটে।


বিজেপি সূত্রে খবর আগামী ৭ই মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভায় বিজেপি-তে অভিষেক হবে সৌরভ গাঙ্গুলীর। সেদিনই বিজেপির পক্ষে বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা হতে পারে সৌরভ গাঙ্গুলির। সূত্রের খবরের ব্যাখ্যা নিতে নজরবন্দি-র তরফে যোগাযোগ করা হয় বিজেপি ৬ মুরলীধর সেন স্ট্রিটের অফিসের এক নেতার সাথে। গেরুয়া ব্রিগেডের অবজার্ভার পর্যায়ের সেই নেতা যা জানিয়েছেন তা বিস্ফোরক।
নেতার দাবি মুখ্যমন্ত্রীর মুখ ঠিক হয়ে গিয়েছে ৩ মাস আগেই, বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন সৌরভ গাঙ্গুলি। এবং ডেপুটি অর্থাৎ উপ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন শুভেন্দু অধিকারী। এ সবই নাকি ঠিক করে গিয়েছেন অমিত শাহ নিজে। নেতাকে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষ কে নিয়ে কি বিজেপি-র কোন পরিকল্পনা রয়েছে? উত্তরে তিনি জানান, “খুব শীগগিরই দিলীপ দাকে কেন্দ্রের পুর্ণমন্ত্রী করা হবে।”
BJP-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সৌরভ, ডেপুটি শুভেন্দু! শুভেন্দু অধিকারী প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান, শুভেন্দু অধিকারী নিজের অনুগামীদের জন্যে বেশ কিছু আসন দাবি করেছিলেন। কেন্দ্রিয় নেতৃত্ব ৩২-৩৫ আসন সংরক্ষিত করার কথা ভাবছেন শুভেন্দুবাবুর অনুগামীদের জন্যে। কিন্তু উপ-মুখ্যমন্ত্রী পদ নিশ্চিত। কত আসন পেতে পারে বিজেপি? উত্তরে নেতা জানান ১৭০ টি আসন নিশ্চিত, কিন্তু আমরা চেষ্টা করছি ২০০+ আসনে জয় সুনিশ্চিত করতে।


উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছিলেন আচমকাই, বলা বাহুল্য বিজেপি চেয়েছিল বলেই তিনি বোর্ড সভাপতি। পাশাপাশি অমিত পুত্র জয় শাহ হয়েছেন বোর্ডের সচিব। সভাপতি হওয়ার আগে অমিত শাহর সঙ্গে বৈঠক করেছিলেন সৌরভ। সেই বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি এটা বিশ্বাস করা কঠিন। বিজেপিতে যোগদান প্রসঙ্গে যখনই কোনও প্রশ্ন এসেছে তা সযত্নে এড়িয়ে গিয়েছেন সৌরভ। কিন্তু কোন বিতর্কিত মন্তব্য করেন নি এই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে। তার ওপর অমিত শাহ ঘোষণা করে গিয়েছিলেন ‘মুখ্যমন্ত্রী হবেন ভূমিপুত্র!’







