নজরবন্দি ব্যুরো: ঠিক ১৫ বছর আগেকার রিপ্লে। সকাল হলেই বেহালা থেকে চলে আসছেন সল্টলেক যাদবপুরের ক্যাম্পাস মাঠে । তারপর মেতে থেকেছেন কঠোর অনুশীলনে। দীর্ঘদিন পর মাঠে ফিরে পুরনো ছন্দে মহারাজ বারবার ধরা দিয়েছেন।
আরও পড়ুনঃ অধিনায়কের নাম ঘোষণা করল সৌরভের দিল্লি, কে হলেন অধিনায়ক ও সহ অধিনায়ক?


হ্যাঁ, তিনি যে এখন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকায় রয়েছেন। ফেব্রুয়ারির প্রথমদিকে সৌরভের দিল্লি কলকাতায় দু’দিনের প্রথম দফার শিবির করেছিল। তারপর ফেব্রুয়ারি মাসের শেষেই আরও দিন তিনেকের অনুশীলন হয়েছিল কলকাতায়।

এবার মার্চে তৃতীয় দফায় কলকাতায় শিবির করছে দিল্লি ফ্রাঞ্চাইজি। কলকাতায় এই তিনটি প্রশিক্ষণ শিবিরের পুরো দায়িত্বটাই সামলিয়েছেন সৌরভ। বুধবার অনুশীলন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার কলকাতা থেকে দুই দিনের জন্য উড়ে গেলেন দুবাই।



সেখানে আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হিসেবে বৈঠক করবেন তিনি। ফিরে এসে আবার দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবেন সৌরভ। কারণ দিল্লিতে ১৯ তারিখ থেকে শুরু হবে দিল্লি ক্যাপিটালসের চূড়ান্ত পর্যায়ের শিবির।
কোচের ভূমিকায় ক্রিকেট মাঠে মহারাজ, বলছেন এই ভালো আছি

৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফলে টানা দু-আড়াই মাস তিনি আরও ব্যস্ত দিল্লিকে নিয়ে। তবে এই ব্যস্ততা দারুনভাবে উপভোগ করছেন মহারাজ। আসলে ক্রিকেট মাঠই যে ছিল তাঁর প্রাণ। তাই তো সেই প্রাণকেন্দ্রে ফিরে সৌরভ নিজেকে আরও প্রাণবন্ত করে তুলতে পেরেছেন।







