নজরবন্দি ব্যুরো: আসন্ন আইপিএল মরশুমের জন্য অধিনায়কের নাম ঘোষণা করে দিল দিল্লি ক্যাপিটালস। চোটের কারণে আইপিএলে খেলতে পারবেন না ঋষভ পন্থ। তাঁর বদলি হিসাবে ডেভিড ওয়ার্নারকে আগামী আই পি এল এর জন্য অধিনায়ক করা হল। সহ-অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে।
আরও পড়ুনঃ ইন্দোরের পিচ কেলেঙ্কারি, বাজে উইকেটের বিষয়ে অনড় বিসিসিআই, করতে যাচ্ছে আপিল



বৃহস্পতিবার সকালে টুইটারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দিল্লি ক্যাপিটালস। বেশ কিছু দিন অপেক্ষার পর আবার কলকাতায় শিবির শুরু করেছে দিল্লি। দু’দিনের শিবির শেষ হবে বৃহস্পতিবার। বুধবারই শিবিরে হাজির হয়ে দিল্লির ক্রিকেট ডিরেক্টর সৌরভ জানিয়েছিলেন,

দ্রুত পন্থের বদলি অধিনায়ক বেছে নেওয়া হবে। সৌরভ এক ওয়েবসাইটে বলেছিলেন, “এখনও ঋষভ পন্থের সঙ্গে আমার কথা হয়নি। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। কমবয়সি ছেলে। মাত্র ২৩ বছর বয়স।


অধিনায়কের নাম ঘোষণা করল সৌরভের দিল্লি, কে হলেন অধিনায়ক ও সহ অধিনায়ক?

ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য ওর কাছে এখনও অনেক সময় রয়েছে। আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। শিবিরটা হয়ে যাক। তার পর সিদ্ধান্ত নেব।”







